শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আইপিএল নিয়ে নানা প্রশ্নের উত্তর দিলেন তাসকিন

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৯ মে ২০২৪, ১৬:৪৭

জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২ ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে বাংলাদেশ। তবে বোলিংয়ে জিম্বাবুয়েকে নাস্তানাবুদ করা গেলেও বাংলাদেশের ব্যাটিং নিয়ে প্রশ্ন থেকে গেছে। কোনো ম্যাচেই পুরোপুরি স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারেননি টাইগার ব্যাটাররা। বড় রানও গড়তে পারছেন না।

বাংলাদেশের ব্যাটিং নিয়ে আজকে (৯ মে) কথা বলতে হয়েছে পেসার তাসকিন আহমেদকে। এ সময় উঠে এসেছে আইপিএল প্রসঙ্গও। ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে এবার অন্য সব আসরের তুলনায় বেশি রান হচ্ছে। টি-টোয়েন্টিতে যেখানে ব্যাটাররা আরও বেশি আগ্রাসী হচ্ছে সেখানে বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে সুবিধা করতে পারছে না কেন সেই প্রশ্ন ছিল তাসকিনের সামনে।

কৌশলী তাসকিন সাংবাদিকদের বলেছেন, ‘আইপিএলের কন্ডিশন আর এখানের কন্ডিশন এক নয়। প্রতিপক্ষও আলাদা। আইপিএলে অনেক রানের ম্যাচ হয়, উইকেটও আলাদা। বাংলাদেশে তুলনামূলকভাবে হাই স্কোরিং ম্যাচ একটু কমই হয়। প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও এটি আসলে আন্তর্জাতিক সিরিজ। যারাই খেলছি, সবাই কিন্তু শতভাগ দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করছি। আইপিএলের তুলনায় তারা তুলনামূলকভাবে একটু দুর্বল। তবে আমাদের জেতার জন্য ভালো ক্রিকেটই খেলতে হচ্ছে।’

এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলেছেন মোস্তাফিজুর রহমান। তবে সুযোগ ছিল তাসকিনের সামনেও। তাকে পেতে চেয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। তাসকিনকে কথা বলতে হয়েছে সেই প্রসঙ্গেও।

মোস্তাফিজ এনওসি পেলেও তিনি কেন পেলেন না, নীতি আলাদা নাকি এমন প্রসঙ্গে তাসকিনের উত্তর, ‘নীতি প্রায় একই। একেকজনের শরীরের ধরনের জন্য একেক রকম হতে পারে। এ জন্য বোর্ডের চিন্তার জায়গা থাকে। এ ছাড়া ফাস্ট বোলার যাদেরই দেখছেন, সবাইকে কোনো না কোনো ইনজুরি ম্যানেজ করে আগাতে হচ্ছে। হয়তো আমার শরীরের ধরন বা বোলিংয়ের ধরন ভিন্ন, এ জন্য আমি এবার যেতে পারিনি।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর