শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সালমানের সঙ্গে জুটি, ‘সিকান্দার’ প্রসঙ্গে যা বললেন রাশ্মিকা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৯ মে ২০২৪, ১৪:৩৮

বলিউড মেগাস্টার সালমান খানের সঙ্গে কাজ করার সুযোগ কে না চায়? এমন সুযোগ পাওয়া মানে ক্যারিয়ার ও সৌভাগ্যের দরজা খুলে যাওয়ার মতো। আর এবার সেই তালিকায় যুক্ত হলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানা। অবশ্য ইতোমধ্যেই ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন রাশ্মিকা। তবু সালমানের সঙ্গে জুটি বাঁধার সুযোগ পেয়ে দারুণ খুশি এই নায়িকা।

নিজের আসন্ন সিনেমার নাম ইতোমধ্যেই ঘোষণা করেছেন সালমান খান। ‘সিকান্দার’ শিরোনামের সিনেমাটিতে এবার ঘোষণা করা হলো নায়িকার নাম। সালমানের খানের বিপরীতে থাকছেন রাশ্মিকা। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ঘোষণা করেছেন এমনটাই।

এই খুশির সংবাদটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী। এক্সে (টুইটার) রাশ্মিকা মান্দানা সালমান খান অভিনীত সিকান্দার-এ যোগ দেওয়ার বিষয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি নাদিয়াদওয়ালার পোস্টটি পুনরায় শেয়ার করে লিখেছেন, “আপনারা অনেক দিন ধরে আমাকে পরবর্তী আপডেটের জন্য জিজ্ঞাসা করছেন এবং এখানে এটি। সারপ্রাইজ!’

পোস্টে সালমান খান, মুরুগাদোস ও সাজিদ নাদিয়াদওয়ালার সিনেমার অংশ হতে পেরে কৃতজ্ঞতাও প্রকাশ করেন অভিনেত্রী।

এবারের ঈদে সালমান খানের ‘সিকান্দার’-এর ঘোষণা করা হয়। সালমান জানান, আগামী বছরের ঈদে সিকান্দার চরিত্রে আসছেন তিনি। সাজিদ নাদিয়াদওয়ালার এই সিনেমাটির পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমির খানের সুপারহিট ‘গজিনি’-এর পরিচালক এ আর মুরুগাদোস। এবার নায়িকা হিসেবে যুক্ত করা হলো রাশ্মিকাকে। ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে ‘সিকান্দার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর