শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ফিলিস্তিনের পক্ষে লেখায় ‘লাইক’ দেওয়ায় ভারতে স্কুলশিক্ষকের চাকরি গেল

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৮ মে ২০২৪, ১৭:২২

ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ের সোমাইয়া স্কুলের অধ্যক্ষ পারভিন শেখকে বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনের পক্ষের একটি পোস্টে ‘লাইক’ দেওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়েছে।

পারভিন শেখের বিরুদ্ধে অভিযোগ, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হামাসপন্থী’, ‘ইসলামপন্থী’ ও ‘হিন্দুত্ববিরোধী’ লেখার প্রতি সমর্থন জানিয়েছেন। অথচ তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে রয়েছেন।

সোমাইয়া স্কুল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) গতকাল মঙ্গলবার (৭ মে) এক বিবৃতিতে বলেছে, সামাজিক মাধ্যমে পারভিন শেখের কর্মকাণ্ড ‘স্পষ্টভাবে আমাদের লালিত মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ’ নয়। সুতরাং ‘গভীর উদ্বেগ’ ও ‘সতর্ক বিবেচনার’ পর তাঁকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পারভিন শেখ ১২ বছর ধরে সোমাইয়া স্কুলে চাকরি করছেন। সাত বছর আগে তিনি স্কুলের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন।

লিংকডইনে পারভিনের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ৩০ বছর ধরে শিক্ষকতা করছেন। কোচিং, মেন্টরিং, শিক্ষকদের কর্মজীবন-পূর্ব ও কর্মজীবনে পেশাগত উন্নয়নের ক্ষেত্রে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে।

পাঠক্রম ও কার্যকর শ্রেণিকক্ষ সাজানোর ক্ষেত্রেও পারভিনের বিশেষ দক্ষতা রয়েছে। শিক্ষা ছাড়াও পারভিন শিক্ষাপ্রতিষ্ঠানের নিরীক্ষার সঙ্গে জড়িত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর