শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রহস্যজনক পোস্ট, ঘরে মিলল অভিনেত্রীর ঝুলন্ত মৃতদেহ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৪, ১৫:১৭

সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যজনক স্ট্যাটাসের পরে রাতে ঘুমাতে যান অভিনেত্রী। তাঁর স্ট্যাটাস নিয়ে সন্দেহ হয় বোনের। তিনি রাত সাড়ে তিনটার দিকে বোনকে দেখতে গিয়ে চমকে ওঠেন। ঘরে ঝুলন্ত অবস্থায় বোনের লাশ উদ্ধার করেন। এই ঘটনা ঘটে গত ২৭ এপ্রিল রাতে। পুলিশের ধারণা আত্মহত্যা। এই ঘটনা ঘটেছে ভারতের ভোজপুরে। এই অভিনেত্রী নাম অমৃতা পান্ডে।


২৭ বছর বয়সী অভিনেত্রী অমৃতা পান্ডের মৃত্যু নিয়ে তদন্ত করছে পুলিশ। ইতিমধ্যে তদন্ত কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্টকে তদন্তে রাখছেন। সেই পোস্টে অমৃতা লিখেছিলেন, ‘একটা নৌকা ডুবে যাচ্ছে।’


আবার হোয়াটসঅ্যাপসে রয়েছে রহস্যময় পোস্ট। সেই পোস্ট বিশ্লেষণ করছেন তদন্ত কর্মকর্তারা। তাঁরা জানিয়েছেন, পোস্টটি এমন ছিল, ‘তাঁর জীবন ছিল দুই নৌকায় পাল তোলার মতো। সেখান একটি নৌকাকে ডুবিয়ে পথটা সহজ করা যায়।’ তবে পুলিশ আর কোনো সুইসাইড নোট হাতে পায়নি।


এই ঘটনায় অমৃতার পরিবার গণমাধ্যমে জানিয়েছে, এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই ক্যারিয়ার নিয়ে খারাপ সময় পার করছিলেন। দুশ্চিন্তায় ছিলেন। কারণ, তিনি কাজ পাচ্ছিলেন না। এটা তাঁকে ডিপ্রেশনে নিয়ে যায়। এ জন্য তাঁর চিকিৎসাও চলছিল। এর মধ্যে কীভাবে, কেন তিনি আত্মহত্যা করেছেন, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্ত চলছে বলে টাইমস অব ইন্ডিয়াকে জানান ভোজপুরের পুলিশ।
জানা যায়, অমৃতা মুম্বাইতে তাঁর স্বামীর সঙ্গে থাকতেন। তার স্বামী অ্যানিমেশন ইঞ্জিনিয়ার। সেখানে থেকেই গত ১৮ এপ্রিল তিনি বোনের বিয়েতে ভাগলপুর আসেন। তাঁর স্বামী বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ফিরলেও অমৃতা কয়েক দিন থেকে যেতে চেয়েছিলেন। কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলেন।


অমৃতা ভোজপুরের তারকা খেসারি লাল যাদবের সঙ্গে ‘দিওয়ানাপান’ সিনেমায় অভিনয় করেছেন। এ ছাড়া তিনি বেশ কিছু হিন্দি সিনেমা ও টেলিভিশন অনুষ্ঠানের নাম লিখিয়েছিলেন। ওয়েব সিরিজেও তাঁকে দেখা গেছে। ওয়েব সিরিজ ‘প্রতিশোধ’ এ তিনি অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন। ভোজপুরি বিনোদন অঙ্গনে তিনি পরিচিত মুখ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর