শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আজ কি গরম বাড়বে, কদিন থাকবে এমন অবস্থা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৪, ১২:১৭

আজ সোমবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গরম বাড়তে পারে—এমনটাই পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। আরও অন্তত দুই দিন এ অবস্থা থাকতে পারে বলে ধারণা আবহাওয়া অধিদপ্তরের। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অপেক্ষাকৃত বেশি।

এতে মানুষের অস্বস্তি বাড়বে। কিন্তু বড় বৃষ্টির আগে এমনটা হতে পারে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদেরা। আগামী ২ মের পর চলমান তাপপ্রবাহের অবস্থা পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর তাপপ্রবাহের সতর্কবার্তা ২৮ এপ্রিল রোববার আরও তিন দিন বাড়িয়ে দিয়ে বিজ্ঞপ্তি দেয়। সতর্কবার্তায় বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ ২৮ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।


এ ব্যাপারে আজ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক  বলেন, আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বাড়তে পারে। এ অবস্থা থাকতে পারে আগামী অন্তত দুই দিন। তবে ২ মের পর তাপ বৃদ্ধির হার কমতে পারে।

বাতাসে এখন জলীয় বাষ্পের পরিমাণ অপেক্ষাকৃত বেশি। এতে ঘাম বেশি হচ্ছে, মানুষের অস্বস্তিও বাড়ছে। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকলে বৃষ্টির সম্ভাবনা বাড়ে।

রাজধানীতে এক দিনের ব্যবধানে ২৮ এপ্রিল তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। তবে দেশের গড় সর্বোচ্চ তাপমাত্রা গতকাল কিছুটা কমেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গতকাল বিকেলে বলেন, ‘আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস, যা শনিবারের চেয়ে ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।’


২৮ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

চলতি মাসের প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যেতে শুরু করে। আজও এই তাপপ্রবাহ অব্যাহত আছে। এটা ৭৬ বছরের ইতিহাসে রেকর্ড। এর আগে গত বছর সর্বোচ্চ ১৬ দিন টানা তাপপ্রবাহ ছিল। আর ২০১০ সালের এপ্রিল রাজশাহীতে ২০ দিন তাপপ্রবাহ বইলেও তা একটানা ছিল না।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর