শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মাদারীপুরে ট্রাক্টর উল্টে চালকসহ নিহত ২

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৪, ১১:৫৪

মাদারীপুর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে চালক ও তাঁর সহযোগী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকায় টোল প্লাজা-বাবনাতলা অ্যাপ্রোচ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ট্রাক্টরচালক এনামুল হোসেন (২৩) ও তাঁর সহযোগী আরিফ শিকদার (১৭)। নিহত এনামুল লোহাগাড়া উপজেলার সারুলিয়া এলাকার সরাফাত আলীর ছেলে। আর নিহত আরিফ মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচর এলাকার আনোয়ার শিকদারের ছেলে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইট বহনের কাজে ব্যবহৃত ট্রাক্টরটি নিয়ে প্রতিদিনের মতো আজ সকালে কাজে বের হন এনামুল। তাঁর ট্রাক্টরটি খোয়াজপুর পুরাতন ফেরিঘাট থেকে বাবনাতলা এলাকার একটি ইটভাটায় যাচ্ছিল। ট্রাক্টরটি প্লাজা-বাবনাতলা অ্যাপ্রোচ সড়কে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাক্টরচালক এনামুল ও তাঁর সহযোগী আরিফ ট্রাক্টরের নিয়ে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।


প্রত্যক্ষদর্শী নিজাম আহমেদ বলেন, ট্রাক্টরটি একটি বালুর মাঠ থেকে অ্যাপ্রোচ সড়কে উঠতে গিয়ে উল্টে যায়। এতে চাপা পড়েন ট্রাক্টরচালক ও তাঁর সহযোগী।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন  বলেন, ইটভাটায় ব্যবহৃত ট্রাক্টরটি সড়কে উল্টে চালক ও সহযোগী মারা গেছেন। এটি সড়কের অবৈধ যান। অবৈধ যানগুলো ইট বহন করে থাকে। এসব যান আটক করে পুলিশ মামলাও দিচ্ছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর