শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সাজেকে নিহত ৯ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২৪, ১৫:৫২

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে দুর্ঘটনায় নিহত ৯ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে নিহতদের স্বজনদের কাছে এসব লাশ হস্তান্তর করে পুলিশ।

এর আগে বুধবার সন্ধ্যার দিকে গাজীপুর থেকে সাজেকের উদয়পুরে যাওয়ার পথে সাজেক-উদয়পুর সীমান্ত সড়কের ‘৯০ ডিগ্রি’ নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

এ সময় ড্রাম ট্রাকটি গভীর খাদে পড়ে ৯ জন নিহত হন। এদের মধ্যে ঘটনাস্থলেই প্রাণ গেছে ৫ জনের।

নিহতরা হলেন- কক্সবাজারের রামুর আবদুস শুক্কুরের ছেলে জসিম উদ্দীন (২৮), ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের রিয়াসত আলীর ছেলে এরশাদুল (৩২), কিশোরগঞ্জের আবদুল মোহন (১৬), একই এলাকার বাবু (২০), গাজীপুর কাপাসিয়ার অলি উল্লাহ (৩৫), একই এলাকার সাগর (২২), ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের জিরোধরপুর থানার শহীদুল্লাহর ছেলে শাহ আলম (২৮), ময়মনসিংহ গৌরিপুর ময়লাকান্দা থানার আবদুল জব্বারের ছেলে তপু হাসান (১৭) ও ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ শ্রীপুরের হেলাল উদ্দিনের ছেলে নয়ন (২৯)।

সাজেক থানার সার্কেল অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী বলেন, ওই শ্রমিকরা নির্মাণ কাজের উদ্দেশে গাজীপুর থেকে খাগড়াছড়ির দীঘিনালা হয়ে সাজেক সীমান্ত সড়কের উদয়পুর যাচ্ছিলেন। একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে একটি ব্রিজের কাজ করার কথা ছিল তাদের। দুর্ঘটনায় কবলিত ট্রাকে চালকসহ ১৭ জন শ্রমিক ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর