শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বুবলী-রাজের সম্পর্ক নিয়ে রহস্য

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২৪, ১২:৪০

সম্প্রতি হঠাৎ করে চিত্র নায়িকা শবনম বুবলী ও পরিমণীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। তারা সামাজিক মাধ্যমে কথাই লড়াই মেতে উঠেন। প্রথম সবাই বুঝতে না পারলে এখন স্পষ্ট এই সম্পর্ক অবনতির পেছনের কারিগর চিত্র নায়ক শরিফুল রাজ। কারণ সিনেমায় অভিনয় করতে গিয়ে রাজ ও বুবলী বিশেষ সম্পর্কে জড়িয়েছেন বলে বাতাসে গুঞ্জন।

জানা যায়, ৫৬ সেকেন্ডের এক ঝলক, মুহূর্তেই আলোচনার টেবিলে উঠে এসেছে ‘দেয়ালের দেশ’। কিছু টুকরো দৃশ্য দেখে আঁচ করা যায়, এতে শরিফুল রাজ এমন চরিত্রে আছেন, যিনি মর্গে কাজ করেন। আর শবনম বুবলীর চরিত্রটি এক সাদামাটা তরুণীর। তাদের মধ্যে এক সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়। কিন্তু সেটা কেমন, আর মর্গের সঙ্গেও বা তাদের কী সংযোগ, সেসব এখনও রহস্য। যা স্পষ্ট হবে পূর্ণাঙ্গ সিনেমায়।

শুরু থেকে ঈদের সিনেমার তালিকায় আলোচনার শীর্ষে রয়েছে নির্মাতা মিশুক মনিরের ‘দেয়ালের দেশ’।


শনিবার (২৩ মার্চ) বিকেলে প্রকাশ হয় এর টিজার। যা নজর কড়েছে ভাক্ত-দর্শকদের। প্রথম ঝলকে গল্পের রহস্যময় প্লট, রাজ-বুবলীর সাজ, অভিনয় ও ব্যাকগ্রাউন্ড মিউজিক- দারুণ কিছুর ইঙ্গিত দেওয়া হয়েছে। যার ফলে দর্শক-সমালোচকরা এর প্রশংসায় পঞ্চমুখ।


সৃজিত নায়িকার ওজন বাড়াতে চান
এ প্রসঙ্গে বুবলি বলেছেন, গল্প পড়েই ভীষণ ভালো লেগেছিল। আমরা প্রায়ই বলি ভিন্ন রকম গল্প, ভিন্ন ধরনের চরিত্র। কিন্তু অনেক সময় পর্দায় সে বিষয়টা পরিষ্কার বোঝা যায় না।


এ সিনেমাটি সেখান থেকে ব্যতিক্রম। এর গল্পটা আসলেই ভিন্ন আঙ্গিকের। এ ধরনের চরিত্র এর আগে আমার করা হয়নি। বিশেষ করে আমার জন্য এই ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কারণ তখনও আমি পুরো কমার্শিয়াল ছবির নায়িকা। আর এই ছবিতে আমাকে নায়িকা নয়, চরিত্র হয়ে উঠতে হবে এবং সেটাকে বিশ্বাসযোগ্য করতে হবে। সে ব্যাপারে বিশেষ করে আমার পরিচালক এবং সহশিল্পীরাও দারুণভাবে হেল্প করেছে। আরেকটি বিষয় হচ্ছে, অনুদানের সিনেমা নিয়ে যে ট্যাবু সৃষ্টি হয়েছে, সেটা ভেঙে যাবে এই ছবির মাধ্যমে।

সিনেমায় রাজ-বুবলী ছাড়াও আছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতা প্রমুখ। মেট্রো সিনেমার ব্যানারে নির্মিত ‘দেয়ালের দেশ’ মুক্তি পাচ্ছে আসন্ন ঈদুল ফিতরে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর