শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নিপুণদের হারে ঈদের চেয়েও বেশি খুশি মুনমুন!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৪, ১৭:২৭

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ১৬ ভোট কম পেয়ে হেরে যান সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। শুক্রবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জয়ী হয়েছে মিশা-ডিপজল প্যানেল। নিপুণদের হারে বেশ খুশি হয়েছেন চিত্রনায়িকা মুনমুন।

 

গতবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় মুনমুনের সঙ্গে। নির্বাচনের দিন সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খানের সঙ্গে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিষয়টি নিয়ে জায়েদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণের পক্ষ থেকে অভিযোগ ওঠে, জায়েদ খানের কাছ থেকে টাকা নিয়ে হাতে থাকা ভ্যানিটি ব্যাগে ভরেছেন এই অভিনেত্রী; যা নিয়ে সেই সময় কম আলোচনা হয়নি।

মুনমুনের দাবি ছিল, নির্বাচনের দিন জায়েদ খানের সঙ্গে কুশল বিনিময়ের সময় ভ্যানিটি ব্যাগের মধ্যে টাকা নয়, নিজের ব্যবহৃত কালো মাস্কটি রেখেছিলেন তিনি। তবুও অভিযোগ থেকে রেহাই পাননি। ‘টাকা নেওয়ার’ অভিযোগে অসম্মানিত হতে হয়েছে অভিনেত্রীকে।

অভিমানে এবার আর শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেননি এই অভিনেত্রী। তবে নিপুণদের হারে বেশ খুশি হয়েছেন তিনি।

মুনমুন বলেন, ‘আমি যে লজ্জা পেয়েছিলাম সেই লজ্জায় এবার ইলেকশনে ভোট দিতে যাইনি। আমাকে শুধু অপদস্থ নয়, তাদের (নিপুণ) লোক দিয়ে আমার নামে ভিডিও বানিয়েও অনেকভাবে অপদস্থ করেছিল। সেজন্য দুই বছর ধরে এফডিসিতে পা রাখছি না।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন হচ্ছে শিল্পীদের মিলনমেলা। দুই বছর পরপর প্রিয় সহকর্মীদের সঙ্গে দেখা হয়। আনন্দ-আড্ডায় কাটে দিনটি। কিন্তু গত দুই বছর যে নোংরামি হয়েছে এবার তার জবাব দিয়েছেন সাধারণ শিল্পীরা। শিল্পী সমিতি পেয়েছে যোগ্য নেতৃত্ব। মিশা-ডিপজল ভাইসহ তাদের কমিটির জয়ে আমি খুবই আনন্দিত। ঈদের চেয়েও বেশি খুশি লাগছে।’

১৯৯৬ সালে ‘মৌমাছি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় কাজ শুরু করেন মুনমুন। দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। সর্বশেষ তাকে ‘রাগী’ সিনেমায় দেখা যায়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর