শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পদ্মায় ডুবে তিন কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৪, ১৭:২০

রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজশাহীর কাটাখালী পৌরসভার শ্যামপুর বালুঘাট এলাকায় এ ঘটনা ঘটে।


দুপুর আড়াইটার দিকে তিন কিশোরের মরদেহ উদ্ধার করেছে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

মৃত তিন কিশোর হলো- কাটাখালী পৌরসভার বাখরাবাজ দক্ষিণপাড়া মহল্লার মো. রেন্টুর ছেলে মো. যুবরাজ (১২), নূর ইসলামের ছেলে মো. নুরুজ্জামান (১৪) এবং মো. লিটনের ছেলে আরিফুল ইসলাম আরিফ (১৪)।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের লিডার আবদুর রাজ্জাক জানান, দুপুরে গোসল করতে নেমে এই তিন কিশোর পানিতে তলিয়ে যায়। পরে তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। এরপর দুপুর আড়াইটার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

কাটাখালী থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, উদ্ধারের পর মরদেহ তিনটি স্বজনরা বাড়ি নিয়ে গেছেন। আইনগত প্রক্রিয়া শেষে দাফনের অনুমতি দেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর