শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সাকিব–মোস্তাফিজকে ছাড়া জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্প

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৪, ১৭:১০

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য ১৭ ক্রিকেটারকে ডেকেছে বিসিবি। আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এই ক্যাম্প। ক্যাম্পের খেলোয়াড়দের তালিকায় নেই সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মোস্তাফিজকে আগামী ১ মে পর্যন্ত ছুটি দিয়েছে বিসিবি। প্রাথমিকভাবে ৩০ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্রের মেয়াদ থাকলেও পরে মোস্তাফিজের ছুটি একদিন বাড়ানো হয়। চেন্নাইয়ের হয়ে তাই বাড়তি একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন মোস্তাফিজ।


বিশ্বকাপ থেকে আঙুলের চোট ও চোখের সমস্যা নিয়ে ফেরা সাকিব জাতীয় দলের হয়ে ফেরেন সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে। ছুটিতে থাকায় টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে খেলেননি তিনি। বাংলাদেশের হয়ে সাকিব সর্বশেষ টি-টোয়েন্টিতে খেলেছেন গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে। তবে খেলেছেন প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম পর্বের কয়েকটি ম্যাচে।


শ্রীলঙ্কা সিরিজের দলে থাকা মোহাম্মদ নাঈম, এনামুল হক, তাইজুল ইসলামকে প্রস্তুতি ক্যাম্পে ডাকা হয়নি। তালিকায় আছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম, ব্যাটসম্যান আফিফ হোসেন ও সাইফউদ্দিন। অলরাউন্ডার সাইফউদ্দিন জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২২ সালের অক্টোবরে। তবে তানভীর ও আফিফ ছিলেন সর্বশেষ নিউজিল্যান্ড সফরে, এরপর বাদ পড়েন শ্রীলঙ্কা সিরিজের দল থেকে।

 

ক্যাম্পে ডাকা হয়েছে বাঁহাতি ব্যাটসম্যান পারভেজ হোসেনকেও। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৩টি সেঞ্চুরিসহ সবচেয়ে বেশি ৫৮৫ রান তাঁর। জাতীয় দলের হয়ে ২০২২ সালে একটি টি-টোয়েন্টি খেলার পর গত এশিয়ান গেমসে বাংলাদেশ দলে ছিলেন পারভেজ।


জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু হবে ৩ মে। ৪ ও ৭ মে চট্টগ্রামেই পরের দুটি টি-টোয়েন্টি ম্যাচ, এরপর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ১০ ও ১২ মে হবে সিরিজের শেষ দুই ম্যাচ।

প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন যারা: নাজমুল হোসেন, লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান, পারভেজ হোসেন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, সৌম্য সরকার।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর