শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

প্রেমিকের সঙ্গে ‘বিয়ে’ রফাদফায় এসে কিশোর গ্যাংয়ের হাতে ধরা তরুণী, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২২ এপ্রিল ২০২৪, ১৬:০২

প্রেমিকের সঙ্গে ‘বিয়ে’ রফাদফায় এসে কিশোর গ্যাংয়ের হাতে আটকা পড়ে এক তরুণী। পরে এ ঘটনায় ওই তরুণীকে পুলিশ হেফাজতে নেয়। রোববার চরফ্যাশন এলাকায় এ ঘটনা ঘটে।


ওই তরুণী ঢাকা লালমাটিয়া মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, ধলীগৌর নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের করিমগঞ্জ গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. সিয়ামের (২২) সঙ্গে তজুমদ্দিন সুইজঘাট এলাকায় বিয়ের বিষয়ে কথা বলতে এসেছিলেন তরুণী। পরে সেখানে কিশোর গ্যাং তাদের দুজনকেই আটক করে।

পরে কিশোর গ্যাং তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ এসে প্রেমিক যুগলকে থানায় নিয়ে যায়। পরে রাত ১টার দিকে তরুণীকে তার বৈধ অভিভাবকের কাছে না দিয়ে ছেলের মামা মঞ্জুর হাজির জিম্মায় দিয়ে দেয় পুলিশ।

এদিকে বিয়ের বিষয়ে কোনো সুরাহা না করে দেওয়ায় রোববার সকালে ছেলের মামা হাজি মঞ্জুরুল আলমের বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তরুণী।
পরে পুলিশ তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলার সদর হাসপাতালে প্রেরণ করে।

তজুমদ্দিন থানার ওসি আনোয়ারুল হক জানান, শুক্রবার সন্ধ্যায় ছেলে-মেয়ের সঙ্গে স্থানীয় লোকজনের হট্টগোল বাঁধে। এ সময় পুলিশ ছেলেমেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে উভয়কে আত্মীয়ের জিম্মায় দেওয়া হয়।

জানা গেছে, মেয়ে বিয়ের দাবি করলে ছেলে পালিয়ে গেলে অভিমান করে মেয়েটি হাজি মঞ্জুরুল আলমের বাসায় বসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর