শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বাবরের রেকর্ডেও পাকিস্তানের হার

খেলা ডেস্ক

প্রকাশিত:
২২ এপ্রিল ২০২৪, ১২:১৪

একদিনের ব্যবধানে মুদ্রার দুই পিঠে পাকিস্তান ও নিউজিল্যান্ড ক্রিকেট দল। রাওয়ালপিন্ডিতে গত পরশু দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান পেয়েছিল একপেশে এক জয়। একই মাঠে গত রাতে হেসেখেলেই তৃতীয় টি-টোয়েন্টিতে বাবর আজমের দলকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড। পাকিস্তানের পরাজয়ের রাতে দলপতি বাবর ছুঁয়েছেন ব্যক্তিগত এক মাইলফলক।

২ হাজার ২৩৬ রান নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান ছিল অ্যারন ফিঞ্চের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত বছর অবসর নেওয়া ফিঞ্চকে ছাড়াতে বাবরের দরকার ছিল ২৮ রান। অধিনায়ক হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ২ হাজার ২০৯ রান নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে শুরু করেন বাবর।

 

টস হেরে ব্যাটিং পাওয়া পাকিস্তানের দলপতি বাবর ব্যাটিং করেন ওপেনার হিসেবে। ২৯ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৩৭ রান করেন তিনি। ২ হাজার ২৪৬ রান করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান এখন বাবরের। ৬৭ ইনিংসে তিনি ব্যাটিং করেছেন ১২৯.৩০। বাবর শীর্ষে উঠায় এই তালিকায় দুইয়ে নেমে গেছেন ফিঞ্চ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়কদের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সেরা পাঁচে আছেন দুই ভারতীয় ক্রিকেটার। ১ হাজার ৬৪৮ ও ১ হাজার ৫৭০ রান করে চার ও পাঁচে রোহিত শর্মা ও বিরাট কোহলি। রান যেমনই হোক, টি-টোয়েন্টি যেখানে রানের খেলা, সেখানে স্ট্রাইকরেটের দিক থেকে রোহিত ও কোহলি। ১৪৮.৭৩ ও ১৪০.৫৫ স্ট্রাইকরেটে অধিনায়ক হিসেবে রান করেছেন রোহিত ও কোহলি। এখানে বাবর ও উইলিয়ামসনের স্ট্রাইকরেট ১২৯.৩০ ও ১২৩.৬১।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই বাবর পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে ফেরেন। রাওয়ালপিন্ডিতে ১৮ এপ্রিল সিরিজের প্রথম টি-টোয়েন্টি শেষ হয়ে যায় দুই বলে। একই মাঠে পরশু রাতে মোহাম্মদ আমির-শাহিনের বিধ্বংসী বোলিংয়ে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ১৮.১ ওভারে ৯০ রানে। ৯১ রানের লক্ষ্য পাকিস্তান টপকে গেছে ৪৭ বল হাতে রেখেই। রাওয়ালপিন্ডিতে গত রাতে তৃতীয় টি-টোয়েন্টি প্রথমে ব্যাটিং করে পাকিস্তান করে ৪ উইকেটে ১৭৮ রান। রান তাড়া করতে নেমে ১৮.২ ওভারে ৩ উইকেটে ১৭৯ রান করে ব্ল্যাকক্যাপসরা। ১০ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে কিউইরা। ২৫ ও ২৭ এপ্রিল লাহোরে হবে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর