শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

জেলজীবনের স্মৃতি যার জন্য তুলে রেখেছেন পরীমনি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৪, ১৫:৩১

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি। সম্প্রতি মাতৃত্বকালীন বিরতি শেষে পুরোদমে কাজে মন দিয়েছেন। কলকাতার অভিষেক সিনেমা ‘ফেলুবক্সী’র শুটিংয়ে ব্যস্ত নায়িকা। তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পোস্ট আর ব্যক্তিগত জীবন নিয়ে সোজাসাপটা কথা বলছেন পরী। আর সেসব লুফে নিচ্ছে ওপার বাংলার গণমাধ্যমগুলো।
এবার পরীর নতুন এক সাক্ষাৎকার সামনে এল। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের সঙ্গে দীর্ঘ আড্ডায় মেতে ওঠেন ‘ফেলুবক্সী’র লাবণ্য। কথা বলেন ব্যক্তিজীবন, ক্যারিয়ার আর ছেলে পূর্ণর কথা।
এখনো প্রেমে বিশ্বাস আছে কি না, প্রশ্নের জবাবে নায়িকা বলেন, ‘না, আমার প্রেম এখন লকড হয়ে গেছে। ছেলে পূর্ণকে ঘিরেই এখন আমার প্রেম। তার ডায়াপার থেকে সবকিছুর সঙ্গে আমি প্রেমে জড়িয়ে আছি।’


পরীর ব্যক্তিগত জীবন, অর্থাৎ জেলজীবনের প্রসঙ্গও উঠে আসে আলাপচারিতায়। পরী বলেন, ‘২৭ দিন জেলে ছিলাম। অভিজ্ঞতা লিখে রেখেছি। ছেলে বড় হলে পড়বে। পরী জেলে গেল, এটা সবাই জানেন, আর মামলাটা যে খারিজ হয়ে গেল, সেটা অনেকেই জানেন না। মানে এই বিষয় কোথাও প্রচার হতে দেখলাম না।’


সত্যিকার অর্থে ছেলের নাম কী? সাক্ষাৎকারে সেটিও খোলাসা করলেন পরী। নায়িকা বলেন, ‘রাজ আর আমার ডিভোর্সের কথা হচ্ছিল যখন, তখন থেকেই বাসায় ছেলেকে এখন আর রাজ্য বলে কেউ ডাকে না। নানাভাইয়ের দেওয়া পূর্ণ নামেই ডাকে। কাগজে–কলমে ওর নাম শাহীন মুহম্মদ পূর্ণ। আর আমি ডাকি পদ্মফুল।'

 

নানাভাইয়ের স্মৃতিচারণা করতে গিয়ে পরী বলেন, ‘এখনো ভুলে যাই যে নানাভাই নেই। ঈদের শপিংয়ের কথা উঠতেই সবার প্রথমে নানাভাইয়ের কথা ভাবি, কল দিতে যাই। কিন্তু পরে মনে হয়, নানাভাই তো নেই।’
টলিউডে আরও সিনেমা করা প্রসঙ্গে পরী বলেন, ‘আমি তো চাই কাজ পুরোদমে করতে। কিন্তু পদ্মকে সময় দিতে চাই আরেকটু। ও এখন কথা বলার চেষ্টা করছে। ছেলের এই সময়ে তার কাছে থাকতে চাই।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর