শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

‘দ্য গোট লাইফ’ কেন আলোচনায়, ৫ দিনে আয় কত

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩ এপ্রিল ২০২৪, ১৫:১৬

সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন। তাঁকে দাস চরিত্রে দেখা যাবে। তাঁর চরিত্রের নাম নাজিব, যে কিনা ঘটনাচক্রে মরুভূমিতে ছাগল চরায়।

নাজিবেরা দুই ভাই ভাগ্য পরিবর্তনের জন্য মধ্যপ্রাচ্যে যায়। এখানেই ঘটনাচক্রে মরুভূমিতে জায়গা হয়। সেখানে দাস হতে হয় নাজিবকে। অর্ধাহারে থাকতে হয়। ছাগলের সঙ্গেই থাকতে হয়। কারণ, এই মরুভূমি থেকে পালানোর কোনো পথ নেই।

সিনেমাটি নব্বইয়ের দশকে কেরালার এক যুবকের বিদেশ যাওয়ার সত্য ঘটনা নিয়ে নির্মিত। এই গল্প নিয়ে উপন্যাসও লেখা হয়। সেটা কেরালায় বেস্ট সেলিং হয়। সেই উপন্যাস থেকে নির্মিত হয় সিনেমা।

এ সিনেমা তৈরি করতে পরিচালকের সব মিলিয়ে ১৬ বছর লেগেছে। ১০ বছর ধরে তিনি চিত্রনাট্য লিখেছেন। ৬ বছরের মতো সময় নিয়ে শুটিং করেছেন।

সিনেমাটির নাজিব চরিত্রায়নের জন্য ৩১ কেজি ওজন কমাতে হয়েছিল পৃথ্বীরাজকে। এ জন্য এই অভিনেতাকে শারীরিক নানা রকম পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। এর মধ্যে কোভিডের জন্য শুটিং বন্ধ থাকে।

দীর্ঘ বিরতি দিয়ে এই সিনেমায় ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করেছেন এ আর রহমান। এর কারণেও সিনেমাটি নিয়ে ভক্তদের অনেক আগ্রহ ছিল। এএফপি

শহর থেকে দূরের মরুভূমিতে টিকে থাকার এই সিনেমায় উঠে এসেছে নাজিবের পরিবারের কাছে আবার ফেরার স্বপ্ন। পরিবারের সঙ্গে বেঁচে থাকার স্বপ্ন। মানবিক সম্পর্কের গল্পটির ভিজ্যুয়াল দর্শকেরা পছন্দ করছেন। সিনেমাটির শুটিং হয়েছে জর্ডান, ভারতসহ বেশ কিছু লোকেশনে।

ব্লেসি পরিচালিত সিনেমাটি গত ৫ দিনে ভারত ও আন্তর্জাতিক বাজার থেকে বক্স অফিস আয় ৫০ কোটির রুপির বেশি। সিনেমাটি শিগগিরই শত কোটি আয় পেরিয়ে যাবে। এ ছাড়া ওটিটি থেকেও বড় অঙ্কের টাকা পেতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর