শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

৩০ ফুট উঁচু থেকে লাফ! ভয়ংকর অভিজ্ঞতা হয়েছিল অমিতাভের

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১ এপ্রিল ২০২৪, ১৬:০৪

একটু-আধটু সময় মিললেই সামাজিক মাধ্যমে স্মৃতির ঝাঁপি খুলে বসেন অমিতাভ বচ্চন। শুটিংয়ের নানা স্মৃতি, ব্যক্তিগত মুহূর্ত ভাগাভাগি করে নেন অনুসারীদের সঙ্গে। এবার যেমন ইনস্টাগ্রামে লিখেছেন কারও সাহায্য ছাড়াও ৩০ ফুট উঁচু থেকে লাফ দেওয়ার অভিজ্ঞতা।


আজ ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন বিগ বি। এই সাদা–কালো ছবিতে অমিতাভ বচ্চনকে একটি পাহাড় থেকে লাফ দিতে দেখা গেছে।


তাঁর মুখে ভয়ের ছাপ স্পষ্ট। এই পুরোনো ছবির পাশাপাশি বিগ বি এ–ও জানিয়েছেন, কীভাবে অ্যাকশন দৃশ্যগুলো শুট করা হতো ছবিতে। কীভাবে স্টান্ট দৃশ্য করা হয়েছে ছবির জন্য।


ছবিতে কোনো এক পাহাড়ের ওপর থেকে লাফ দিতে দেখা গেছে তাঁকে। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘একটি অ্যাকশন সিকোয়েন্সের জন্য ৩০ ফুট পাহাড় থেকে ঝাঁপ দেওয়া। কোনো জুতো নেই পায়ে, কোনো এক্সপ্রেশনের বদল নেই, কোনো ভিএফএক্স নেই...। এতটুকু ভুলের খুব বড় খেসারত দিতে হতো। আমি সত্যিই ভাগ্যবান ছিলাম সে যে কী একটা দিন ছিল আমার জীবনে।’


‘বিগ বি’র এই ছবি দেখে স্মৃতিমেদুর ভক্তরাও। অনেকেই মন্তব্যে অমিতাভ বচ্চনের হিট সিনেমার পুরোনো দিনের কথা মনে করেছেন। আজও ভক্তরা অমিতাভ বচ্চনের ছবি দেখতে ভালোবাসেন। বিগ বির পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ঠিক আছে স্যার, তাই আমরা আপনাকে আসল অ্যাকশন হিরো বলেছি। শুভেচ্ছা।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর