শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পরকীয়ার জেরে স্ত্রীকে গলা টিপে হত্যা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১ এপ্রিল ২০২৪, ১২:৩২

চুয়াডাঙ্গায় পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রী মর্জিনাকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ইব্রাহিমের বিরুদ্ধে। সদর উপজেলার মহাম্মদজমা গ্রামে শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।


নিহত মর্জিনা খাতুন মোহাম্মদজুমা গ্রামের কৌদোপাড়ার ইব্রাহিমের স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন। এ ঘটনায় স্বামী ইব্রাহিমকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় ও নিহতের পরিবারের দাবি, অভিযুক্ত ইব্রাহিম দীর্ঘদিন ধরে তারই প্রতিবেশী আব্দুর রশিদের স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। গোপনে চলতে থাকে তাদের অবৈধ মেলামেশা। পরকীয়ার সম্পর্কটি প্রকাশ্যে এলে মর্জিনা প্রতিবাদ করেন এবং তাদের মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়।

স্থানীয় ইউপি সদস্য নুর ইসলাম বলেন, পরকীয়া সম্পর্কের জের ধরে মর্জিনা খাতুনকে গলা টিপে হত্যা করেছে বলে দাবি করছেন নিহতের পরিবারের সদস্যরা।

কুতুবপুর পুলিশ ক্যাম্পের এসআই ফরিদুল ইসলাম বলেন, নিহতের গলায় আঘাতের আলামত পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, দাম্পত্য কলহের জেরে নিজ স্ত্রীকে ইব্রাহিম হত্যা করেছে বলে জানতে পেরেছি। আমরা অভিযুক্ত ইব্রাহিমকে আটক করে হেফাজতে নিয়েছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর