শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর গোলাবারুদ ডিপোতে বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩১ মার্চ ২০২৪, ১৬:১২

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সামরিক গোলাবারুদ গুদামের মধ্যে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর আল-আরাবিয়া নিউজ। 

জাকার্তা শহরের সামরিকপ্রধান মোহাম্মদ হাসান একটি টেলিভিশন সংবাদ সম্মেলনে বলেন, জাকার্তার কাছে পশ্চিম জাভাতে একটি সামরিক কমপ্লেক্সের ভেতরে মেয়াদোত্তীর্ণ গোলাবারুদ সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি ডিপোতে স্থানীয় সময় সন্ধ্য ৬টায় প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। 

তিনি আরও বলেন, 'সন্ধ্যা ৬টা ৫ মিনিটে গুদামে ধোঁয়া দেখা যায় এবং সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে।'

সেনা কমান্ডার জানান, স্টোরেজ গুদামের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ কাছাকাছি বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। 

এ ঘটনায় কোনো প্রাণহানি না হলেও গুদামটিতে এখনো ছোটখাটো বিস্ফোরণ চলতে থাকায় তার কাছাকাছি যাওয়া যাচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। 

বিস্ফোরিত গুদামে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না। তবে মেয়াদোত্তীর্ণ গোলাবারুদের কারণে বিস্ফোরণটি সংঘটিত হতে পারে বলে জানিয়েছেন  সামরিকপ্রধান মোহাম্মদ হাসান। 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর