শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

‘বুবলী বেয়াদব নয়, তার সঙ্গে কাজ করা অনেক আরাম’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৮ মার্চ ২০২৪, ১৫:৫৯

ঢাকাই সিনেমার দুই অভিনেত্রী পরীমনি ও বুবলীর ভার্চুয়াল যুদ্ধের মধ্যে এবার ঘি ঢাললেন পরিচালক চয়নিকা চৌধুরী। চয়নিকা চৌধুরী প্রশংসার জোয়ারে ভাসিয়ে দিলেন বুবলীকে।

 

বুবলী প্রসঙ্গে এই পরিচালক বলেন, ‘বুবলী খুবই ভদ্র ও বিনয়ী একজন মানুষ। অনেক বেশি সময় সচেতন। ভোর ৫টায় আসতে বললে ৪টায় চলে আসে। স্ক্রিপ্ট পড়ে আসে। বুবলীকে নিয়ে কাজ করতে খুবই আরাম পাওয়া যায়।’

তিনি বলেন, বুবলী বেয়াদব নয়; যেটা আমার সব থেকে খারাপ লাগে। জোরে কথা বলে না। আমি ওর অসম্ভব একজন ফ্যান। একজন ডিরেক্টরের আরামের জায়গা— ভালো একজন আর্টিস্ট পাওয়া। বুবলী তেমনই একজন। কস্টিউম নিয়ে ভাবতে হয় না। খুবই সিনসিয়ার একজন শিল্পী।

‘প্রহেলিকা’ সিনেমার বিষয়ে চয়নিকা বলেন, ‘প্রহেলিকা’তে অভিনয় করে বুবলী বুঝিয়ে দিয়েছে ওর অভিনয়ের জাদু। ‘প্রহেলিকা’ বুবলীর জীবনের টার্নিং পয়েন্ট আমি বলব। শুধু আমি নই, সুবর্ণা আপা থেকে শুরু করে সবাই বুবলীর প্রশংসা করেছে। আমি আরও অনেক কাজ করতে চাই বুবলীকে নিয়ে।

এর আগে অভিনেত্রী শবনম বুবলী তার ছেলে বীরের জন্মদিনে একটা ভিডিও পোস্ট দেন। সেই ভিডিও পুরোটাই কপি বলে পোস্ট দেন পরীমনি। কারণ মাস ছয়েক আগে তার সন্তান পুণ্যকে নিয়ে একই রকম ভিডিও পোস্ট করেছিলেন নায়িকা।

তবে পরীর এমন দাবির বিপরীতে পাল্টা পোস্ট দেন বুবলী। সেই আগুনে ঘি ঢেলে দেন পরীমনির কাছের এক নারী পরিচালক। তিনি ওই দিন ‘প্রহেলিকা’খ্যাত শবনম বুবলী ও তার সন্তানকে শুভকামনা জানিয়ে দেন আরেকটি আবেগঘন পোস্ট।

সেই পোস্টের পরেই চয়নিকার ওপর ক্ষিপ্ত হন পরীমনি এমনটাই ধারণা করছেন নেটিজেনরা। তবে এসবের মধ্যে শবনম বুবলী ও চয়নিকা চৌধুরীকে খুব হাসিখুশি ও উৎফুল্ল দেখা দেখা গেছে একটি জায়গায়।

Ad


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর