শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ইউনেসকোর পুরস্কার পাননি ইউনূস, প্রতারণা করেছেন : শিক্ষামন্ত্রী

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৭ মার্চ ২০২৪, ১৪:৫৪

শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইউনেসকোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পেয়েছেন বলে যে তথ্য প্রচারিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

শিক্ষামন্ত্রী বলেছেন, ইসরায়েলি একজন ভাস্করের দেওয়া পুরস্কার ড. মুহাম্মদ ইউনূস প্রতারণামূলকভাবে ইউনেসকোর পুরস্কার হিসেবে প্রচার করেছেন। আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পুরস্কারের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানের রাজধানী বাকুতে গজনভি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আমন্ত্রণে এক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে ইসরায়েলের ভাস্কর হেদভাসার ড. ইউনূসকে ট্রি অব পিস নামের সম্মাননা স্মারক দিয়েছেন। ভাস্কর নিজেও নিশ্চিত করেছেন, এটি ইউনেসকোর সম্মাননা নয়। তিনি আরও বলেছেন, গজনভি ফাউন্ডেশনের আমন্ত্রণে ড. ইউনূসকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইউনেসকোকে অবহিত করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। বলেন, ইউনূস সেন্টার ও ড. মুহাম্মদ ইউনূসের বরাত দিয়ে এই যে পুরস্কারের কথা বলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। ইউনেসকোর পুরস্কারের কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে। এখন পর্যন্ত ইউনূস সেন্টারের ওয়েবসাইটে এটি ইউনেসকোর পুরস্কার হিসেবে প্রচারিত হচ্ছে; এটাকে প্রতারণামূলক কার্যক্রম হিসেবে আখ্যা দেন শিক্ষামন্ত্রী।

এই পর্যায়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ইউনেসকোকে কি শুধু বিষয়টি অবগত করা হবে, নাকি সুপারিশও করা হবে। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, অবশ্যই সুপারিশ থাকবে; তিনি শ্রম আইন লঙ্ঘনের জন্য দণ্ডিত, আয়কর আইনেও মামলা চলছে। একজন দণ্ডিত ব্যক্তিকে পুরস্কার দেওয়া হলে তা আইনের শাসনের লঙ্ঘন।

ইউনূস সেন্টারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে বা তাদের বিষয়টি জানানো হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, যারা অপরাধ করে, তাদের জানানোর কিছু নেই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে; শিগগিরই সাংবাদিকদের তা জানানো হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর