শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনার মুখে শাহরুখ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৪ মার্চ ২০২৪, ১৫:১২

শাহরুখ খানের ধূমপানের অভ্যাস পুরোনো। অনেকবারই প্রকাশ্যে সুখটান দিতে গিয়ে আলোকচিত্রীদের ক্যামেরাবন্দী হয়েছেন; যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার প্রবল বিতর্কের মুখে পড়েছেন অভিনেতা। একই ঘটনা ঘটেছে আবারও।


২৩ মার্চ রাতে কলকাতার ইডেন গার্ডেনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে (আইপিএল) মুখোমুখি হয়েছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। খেলায় কলকাতা জিতলেও শাহরুখের ধূমপানের ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে প্রবল বিতর্ক। খবর এনডিটিভির


শনিবার হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের চলতি মৌসুমের প্রথম জয় পান শ্রেয়াস আইয়াররা। দলের প্রথম জয়ের সাক্ষী ছিলেন শাহরুখ। ক্রিম রঙের শার্ট পরে এদিন ইডেনে এসেছিলেন ‘বাদশা’। চোখে তাঁর ছিল কালো চশমা।


স্টেডিয়ামে শাহরুখকে দেখেই উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকেরা। সুপারস্টারও অনুরাগীদের উদ্দেশে ফ্লাইং কিস ছুড়ে দেন। সবই ঠিক চলছিল, শুধু এই একটি ভিডিও ছাড়া।


ভিডিওটি সম্ভবত ইডেনের ভিভিআইপি গ্যালারির এবং ম্যাচ চলাকালীন টেলিভিশনের ক্যামেরায় তোলা। তবে তা এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। শাহরুখের যে ধূমপানের অভ্যাস রয়েছে, তা অনেকেই জানেন। কিন্তু তা বলে স্টেডিয়ামের ভেতরে? গ্যালারিতে বসে? এমন প্রশ্ন তুলেছেন অনেকেই।

এক্সে শাহরুখের সমালোচনা করে একজন লিখেছেন, ‘এই তো শাহরুখ খান, বলিউড অভিনেতা আর কেকেআর টিমের অন্যতম কর্ণধার। প্রকাশ্যেই ধূমপান করছে, যা টিভিতে সরাসরি সম্প্রচারিত হয়েছে। বিসিসিআই মাঠের ভেতরে ধূমপান করতে দিচ্ছে? এমন ঘটনা তো তরুণ প্রজন্মের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। এটা মেনে নেওয়া যায় না। শাহরুখ খান, আপনার লজ্জা হওয়া উচিত।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর