শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

চট্টগ্রামের মিরসরাইয়ে থেমে থাকা গাড়িতে ধাক্কা, মিনিট্রাক চালক ও সহকারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২৪ মার্চ ২০২৪, ১৫:০৮

চট্টগ্রামের মিরসরাইয়ে রাস্তার পাশে থেমে থাকা একটি গাড়ির পেছনে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেছে কন্টেইনারবাহী একটি মিনিট্রাকের সামনের অংশ। এতে মিনিট্রাকের চালক মো. মাসুম বিল্লাহ (৪২) ও তাঁর সঙ্গে থাকা মো. আবদুর রহিম (৪৫) মারা যান।

আজ রোববার সকাল আটটায় উপজেলার নিজামপুর বাজারের দক্ষিণ পাশে রেদোয়ান পেট্রলপাম্পের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম বিল্লাহ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার হালুয়া গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। আবদুর রহিম পাবনার ঈশ্বরদী উপজেলার বাবুচারা গ্রামের মৃত আজের আলীর ছেলে।


হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সকালে মিরসরাই উপজেলার নিজামপুর বাজারের দক্ষিণ পাশে রেদোয়ান পেট্রলপাম্পের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চট্টগ্রামগামী দ্রুতগতির একটি মালবাহী মিনিট্রাক রাস্তার পাশে থেমে থাকা একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে মিনিট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে চালক ও চালকের সঙ্গে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।

 

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ প্রথম আলোকে বলেন, ‘মিরসরাইয়ের নিজামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করি। দুর্ঘটনায় রাস্তার পাশে থামানো গাড়ির সঙ্গে পেছন থেকে ধাক্কা দেওয়া মিনিট্রাকের চালক ও তাঁর সঙ্গে বসা এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আমরা লাশ দুটি হেফাজতে নিয়েছি। নিহত ব্যক্তিদের বাড়িতে খবর পাঠানো হয়েছে। স্বজনেরা এলে আইনগত প্রক্রিয়া শেষে লাশ বুঝিয়ে দেওয়া হবে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর