শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নতুন চ্যালেঞ্জের জন্য দোয়া চেয়ে চেন্নাইয়ের পথে মোস্তাফিজ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৯ মার্চ ২০২৪, ১৩:৪৩

মোস্তাফিজুর রহমানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে খেলা নতুন কোনো খবর নয়। ২০১৬ সাল থেকেই বাংলাদেশের বাঁহাতি পেসার মোটামুটি নিয়মিত বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। ২০১৯ ও ২০২০ সাল ছাড়া সর্বশেষ আট আইপিএলের ছয়টিতেই ছিলেন মোস্তাফিজ। সেই মোস্তাফিজ এবারের আইপিএলে খেলবেন নতুন দল চেন্নাই সুপার কিংসে। নতুন দলের হয়ে খেলতে আজ চেন্নাই রওনা হয়েছেন মোস্তাফিজ।

আজ সকালে বিমানবন্দর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চেন্নাই রওনা হওয়ার খবর নিজেই দিয়েছেন। বিমানবন্দরে অপেক্ষারত অবস্থার একটি ছবি দিয়ে ২৮ বছর বয়সী বোলার লিখেছেন, ‘আমি রোমাঞ্চিত, নতুন কাজে ঝাঁপিয়ে পড়তে মুখিয়ে আছি। ২০২৪ আইপিএল খেলতে চেন্নাই যাচ্ছি। দোয়া করবেন, আমি যেন নিজের সেরাটা দিতে পারি।’

এই লেখার সঙ্গে #WhistlePodu ও #Yellove এই দুটি হ্যাশট্যাগও দিয়েছেন মোস্তাফিজ। চেন্নাই সুপার কিংসকে উৎসাহ ও সমর্থন দিতেই হ্যাশট্যাগ দুটি ব্যবহার করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর