শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কোথায় হারালেন এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৯ মার্চ ২০২৪, ১৩:৩২

তারকা পরিবারের সন্তান। তবে তিনি অভিনেত্রী হিসেবে সেভাবে খ্যাতি পাননি। যদিও প্রথম সিনেমা সুপারহিট হয়। কিন্তু তারপর আর নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। কে এই অভিনেত্রী? বিস্তারিত জেনে নেওয়া যাক ভারতীয় গণমাধ্যম ডিএনএ অবলম্বনে।


এই অভিনেত্রী আর কেউ নন স্মাইলি সুরি। তাঁর ভাই হিন্দি সিনেমার নির্মাতা মোহিত সুরি। তিনি আলিয়া ভাট, পূজা ভাটদের চাচাতো বোন।


২০০৫ সালে ‘কলিযুগ’ সিনেমা দিয়ে স্মাইলির শুরুটা অবশ্য ছিল আশাজাগানিয়া। হিট ছবিটির পরিচালক ছিলেন স্মাইলিরই ভাই মোহিত সুরি। ছবিতে আরও ছিলেন কুনাল খেমু, ইমরান হাশমি।


২০০৫ সালের ৯ তারিখ মুক্তির পর সিনেমাটি সুপারহিট হয়।
এরপর ‘তিসরি আঁখ: দ্য হিডেন ক্যামেরা’, ‘ইয়ে মেরা ইন্ডিয়া’, ‘ক্রুক’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও সেভাবে আলোচনায় আসতে পারেননি স্মাইলি।


২০১২ সালে তাঁর অভিনীত সর্বশেষ সিনেমা ‘ডাউনটাউন’ মুক্তি পায়। এ ছাড়া দু–একটি টিভি সিরিজ ও রিয়েলিটি শোতেও দেখা গেছে স্মাইলিকে। সর্বশেষ ২০১৫ সালে ‘নাচ বলিয়ে’র সপ্তম সিজনে স্বামী বিনীত বানজারার সঙ্গে দেখা যায় স্মাইলিকে।

অভিনয় ছাড়াও সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন স্মাইলি। ২০০৫ সালে মোহিত সুরির আরেকটি সিনেমা ‘জেহের’-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন স্মাইলি।

২০১৪ সালে বিনীত বানজারাকে বিয়ে করেন স্মাইলি। তবে এ সংসার বেশিদিন টেকেনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর