শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

এনামুলের পর ফিরলেন শান্তও

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৮ মার্চ ২০২৪, ১৬:২৭

শ্রীলংকার ২৩৫ রান তাড়া করতে নেমে ভালো শুরু করে বাংলাদেশ। তবে এরপর দ্রুত ২ উইকেট হারালো টাইগাররা। এনামুল হক বিজয় ফেরার পর দ্রুত ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

 

মাঝারি রান তাড়ায় বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। ব্যাটিংয়ের পর বোলিংয়েও শুরুতেই চাপে পড়ে শ্রীলংকা। কিন্তু এনামুলের উইকেটে ভাঙে জুটি।

কুমারার ফুললেংথের বল। ড্রাইভ করেছিলেন এনামুল। তবে যেভাবে চেয়েছিলেন, সেভাবে হয়নি। কাভারে ধরা পড়েছেন। শুরুতে খোলসবন্দী থাকার পর আগের ওভারে তিকশানাকে চার মেরে বেরিয়ে আসার ইঙ্গিত দিলেও বেশিক্ষণ টিকলেন না। ৫০ রানেই থেমে যায় বাংলাদেশের ওপেনিং জুটি।

এনামুল ফেরার পর তানজিদের সঙ্গে যোগ দেন নাজমুল। কুমারার বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুড়েন বাংলাদেশ অধিনায়ক। শরীর থেকে বেশ দূরে ছিল বল। এ আউট নাজমুলকে পোড়ানোর কথা বেশ কিছুক্ষণ। দ্রুত ২ উইকেট নিয়ে লড়াইয়ে এগিয়ে যায় শ্রীলংকা।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে দলীয় ১৫ রানের মাথায় দুই ওপেনারকে হারায় শ্রীলংকা। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৮ বলে ১ রান করা লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কাকে ফেরত পাঠান তাসকিন।

নির্ধারিত ৫০ ওভারে ২৩৫ রান করে সফরকারীরা। ২৩৬ রানের লক্ষ্য নিয়ে এখন ব্যাট করছে স্বাগতিকরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর