শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ধর্ষণে অন্তঃসত্ত্বা ৭ম শ্রেণির ছাত্রী, ৩ সন্তানের জনক গ্রেফতার

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৮ মার্চ ২০২৪, ১৩:৪৩

পটুয়াখালীর দুমকিতে ৭ম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় পলাতক আসামি দুলাল খন্দকারকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-৮(সিপিসি-১) পটুয়াখালী ক্যাম্পের বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলার সদর থানার ফুলঝুঁড়ি এলাকা থেকে দুলালকে গ্রেফতার করে।

গ্রেফতার দুলাল খন্দকার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বারেক খন্দকারের ছেলে। তিনি তিন সন্তানের জনক।

ভুক্তভোগী ওই কিশোরী জানায়, অভিযুক্ত দুলাল জাল বা টেঁটা দিয়ে মাছ ধরতে তাদের ঘরের কাছে এসে মোবাইলে সিনেমা চালু করে দিয়ে যেত এবং বিভিন্ন ছলছুতায় তাদের বাসার আশপাশে ঘুর ঘুর করত। গত শ্রাবণ মাসের ৩য় দিন হঠাৎ বৃষ্টি নামে এবং এ সময় কিশোরীর দাদি পাশের ঘরে পান আনতে যান। তাকে ঘরে একা পেয়ে দুলাল জোর করে চেপে ধরে ছবি তোলে ও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানাতে চাইলে বাবা, দাদি, চাচা ও তাকে হত্যা করবে এমন হুমকি দিয়ে চলে যায়। ভয়ে কিশোরী এ নিয়ে কাউকে কিছু জানায়নি। অন্তঃসত্ত্বার বিষয়টি টের পেয়ে অভিযুক্ত দুলাল কিশোরীর গর্ভপাত করানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। বর্তমানে ওই কিশোরী ৮ মাসের অন্তঃসত্ত্বা।

কিশোরীর বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, মেয়েটির মা নেই, ওর দাদি কানে শোনে না এবং চোখে দেখে না। আমি গাড়ি চালাই, বাইরে থাকি। এ সুযোগ নিয়ে দুলাল আমার মেয়ের যে ক্ষতি করেছে, তার উপযুক্ত বিচার চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেজর সোহেল রানা জানান, গ্রেফতারকৃত আসামি দুলালকে দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর