শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কুমিল্লার সংসদ সদস্য আজাদকে আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৪ মার্চ ২০২৪, ১৫:৩১

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগে তাঁর প্রাথমিক সদস্যপদও স্থগিত করা হয়েছে।

জেলা আওয়ামী লীগ সভাপতির গাড়িতে হামলার অভিযোগে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।


সংসদ সদস্য আবুল কালাম আজাদকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়ে তাঁকে  ১৩ মার্চ  বুধবার নোটিশ দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে।

সেই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে কেন তাঁকে বহিষ্কার করা হবে না, আগামী ১৫ দিনের মধ্যে সে ব্যাপারে জবাব দিতে বলা হয়েছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা ওই নোটিশে বলা হয়েছে, ‘৭ মার্চ উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা শেষে আপনার (সংসদ সদস্য আজাদ) নির্দেশে জেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিনের গাড়িতে হামলা হয়েছে, এই মর্মে কেন্দ্রীয় দপ্তরে অভিযোগ জমা হয়েছে। ওই হামলায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজীবসহ আরও কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন। এ ঘটনায় জেলার সাংগঠনিক সম্পাদক পদ থেকে আপনাকে সাংগঠনিক নির্দেশক্রমে অব্যাহতি প্রদান করা হলো।’

নোটিশে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও স্বার্থপরিপন্থী কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে কেন দল থেকে বহিষ্কার করা হবে না—তার ব্যাখ্যাসহ লিখিত জবাব আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বরাবর পাঠাতে নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে সংসদ সদস্য আবুল কালাম আজাদের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ধরেননি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর