শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভালো খেজুর চিনবেন কীভাবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১৩ মার্চ ২০২৪, ১৫:৩৪

খেজুরের সব স্বাস্থ্যগত উপকারিতা পেতে হলে অবশ্যই বাজার থেকে ভালো মানের খেজুর কিনতে হবে। ভালো খেজুর চেনার কিছু উপায় আছে। এবার সেটাই জেনে নিন—

সতেজ ও তাজা খেজুরের চামড়া সাধারণত একটু কুঁচকানো হবে, তবে শক্ত হবে না। আবার ওপরের চামড়াও বেশি নরম হবে না। চামড়া হবে চকচকে ও উজ্জ্বল।

খেজুরের গায়ে কোনোভাবেই স্ফটিকযুক্ত চিনি বা দানাদার কিছু থাকবে না।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে খেজুরের উৎপাদন হয়ে থাকে। তবে সব খেজুরের মান ভালো নয়। তাই খেজুর কেনার আগে কোন দেশেরটা কিনছেন জেনে নিন।

ভালো কিংবা খারাপ বা নিম্নমানের খেজুর কি না, যাচাই করার আরও একটি উপায় হলো, খেজুরে উপস্থিত মিষ্টির মাত্রা খেয়ে দেখা। খেজুরে প্রাকৃতিকভাবে থাকা মিষ্টি হবে সহনীয়। যাঁরা অতিরিক্ত মিষ্টি খেতে পছন্দ করেন না, তাঁরাও খেতে পারেন, এমন মিষ্টি থাকে উন্নতমানের খেজুরে। মানে খেজুর খাওয়ার সময় যদি অতিরিক্ত মিষ্টি লাগে, বুঝতে হবে সেখানে কৃত্রিম কিছু দেওয়া হয়েছে।

ভালো খেজুর চেনার আরও একটি কৌশল হলো, পিঁপড়া ও মাছির উপস্থিতি লক্ষ্য করা। যদি দেখেন খেজুরের সামনে মাছি ও পিঁপড়া ভিড় করছে, তার মানে সেটি ভালো খেজুর নয়। প্রাকৃতিকভাবে বিদ্যমান যে মিষ্টি খেজুরে থাকে কোনোক্রমেই তা পিঁপড়াদের আকৃষ্ট করবে না। যদিনা তাতে কৃত্রিম চিনি বা মিষ্টি মেশানো হয়। এটি পরীক্ষা করতে ঘরের কোনো খোলা স্থানে খেজুর রাখুন। তারপর পরীক্ষা করুন।


খেজুর মুখে নেওয়ার পর ও খাওয়ার সময় একই খেজুরের একাংশে কম মিষ্টি আরেকাংশে বেশি হলে বুঝতে হবে, সেখানে কৃত্রিম কিছু আছে।

প্যাকেটজাত খেজুর কেনা সবচেয়ে ভালো। এই খেজুরগুলোর প্যাকেটে সাধারণত মেয়াদ লেখা থাকে। এ ছাড়া খোলা খেজুর কিনতে হলে খেয়াল রাখতে হবে খেজুরে যেন পচা গন্ধ, পোকা ধরা, বেশি কালচে বা শুকিয়ে যাওয়া না হয়।

খেজুর সাধারণত দেড় বছর পর্যন্ত ভালো থাকে। তবে বাইরের চেয়ে ফ্রিজের নরমালে রাখলে খেজুর সবচেয়ে বেশি ভালো থাকে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর