শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ঈদে ট্রেনের অগ্রীম টিকিট বিক্রির তারিখ জানাল রেল কর্তৃপক্ষ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৩ মার্চ ২০২৪, ১৫:২০

আগামী ২৫ মার্চ থেকে ঈদযাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রি করা হবে। প্রথম দিনে দেওয়া হবে ৪ এপ্রিলের ট্রেনের টিকিট। গতবারের মতো এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে।

 

চালানো হবে ৭ জোড়া ঈদ স্পেশাল ট্রেন। বুধবার দুপুরে রেলভবনে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী জিল্লুল হাকিম।

তিনি বলেন, ভীড় এড়াতে কমলাপুরের পরিবর্তে ঢাকার ক্যান্টনমেন্ট ও গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে ছাড়বে উত্তরবঙ্গের ৩/৪টি ট্রেন। এবারও পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি হবে সকালে, আর পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি হবে দুপুর থেকে।

২৫ তারিখ দেয়া হবে ৪ এপ্রিলের টিকিট। প্রতি বছর ৫ দিন আগ পর্যন্ত টিকিট দেয়া হলেও এবার বিক্রি হবে ৭ দিনের। একজন সর্বোচ্চ ৪ টিকিট নিতে পারবে। বিক্রি টিকিট ফেরৎ নেওয়া হবেনা।

যাত্রা টিকিট
২৫ মার্চ -৪ এপ্রিল
২৬ মার্চ-৫ এপ্রিল
২৭ মার্চ-৬ এপ্রিল
২৮ মার্চ- ৭ এপ্রিল
২৯ মার্চ- ৮ এপ্রিল
৩০ মার্চ -০৯ এপ্রিল
৩১ মার্চ -১০ এপ্রিলের টিকিট দেয়ার পরিকল্পনা। চাঁদ দেখা সাপেক্ষে

ফিরতি টিকিট
৪ এপ্রিল-১৪ এপ্রিল
৫ এপ্রিল-১৫ এপ্রিল
৬ এপ্রিল-১৬ এপ্রিল
৭ এপ্রিল- ১৭ এপ্রিল
৮ এপ্রিল- ১৮ এপ্রিল
৯ এপ্রিল - ১৯ এপ্রিল
১০ এপ্রিল- ২০ এপ্রিলের টিকিট দেওয়া হবে। চাঁদ দেখা সাপেক্ষে

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর