শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পরিণীতিকে নিয়ে সত্যিটা জানা গেল

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১০ মার্চ ২০২৪, ১৭:৫০

বিয়ের পর থেকে বলিউড তারকাদের মা হওয়া নিয়ে গুঞ্জন শুরু হয়। ব্যতিক্রম হয়নি পরিণীতি চোপড়ার ক্ষেত্রেও। গত সেপ্টেম্বরেই রাঘব চাড্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন অভিনেত্রী।


কয়েক দিন ধরে পরিণীতির মা হওয়ার গুঞ্জন আরও জোরেশোরে শোনা যাচ্ছে। এবার এ বিষয়ে নতুন খবর জানাল বলিউড হাঙ্গামা।


এই ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, পরিণীতির মা হওয়ার খবর পুরোপুরি গুজব। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র বলিউড হাঙ্গামাকে এ খবর জানিয়েছে।


সূত্রটি আরও জানিয়েছে, পরিণীতি এখন অভিনয় নিয়ে ব্যস্ত। কাজের প্রয়োজনে এ শহর থেকে ও শহরে ঘুরে বেড়াতে হচ্ছে। তিনি ব্যক্তিগত জীবন নিয়ে এ ধরনের গুজবে বিরক্ত।

 

পরিণীতিকে সামনে দেখা যাবে ইমতিয়াজ আলীর নতুন সিনেমায়। ‘অমর সিং চামকিলা’ নামের ছবিটির নামভূমিকায় অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ। সিনেমাটি আগামী ১২ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পাবে।

বিয়েসহ অন্যান্য ব্যস্ততায় গত বছর অভিনেত্রীকে সেভাবে পর্দায় পাওয়া যায়নি। একমাত্র ‘মিশন রানীগঞ্জ’ সিনেমা মুক্তি পেয়েছে তাঁর। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটিতে আরও ছিলেন অক্ষয় কুমার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর