শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে জেদ্দায় নয়নতারা, সঙ্গে কে?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৯ মার্চ ২০২৪, ১৮:০৬

দক্ষিণের তুমুল জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ সিনেমায় জুটি বেঁধে তুমুল সাড়া ফেলেছিলেন নায়িকা। ছবিটি তাঁকে এনে দিয়েছে দাদাসাহেব ফালকের পুরস্কারও। ‘মোস্ট ভার্সেটাইল অ্যাকট্রেস অব দ্য ইয়ার’ জিতে নিয়েছেন নয়নতারা। কিন্তু কয় দিন ধরেই জল্পনা চলছিল, সংসার ভাঙতে চলেছে দক্ষিণি সুপারস্টারের। কারণ, স্বামী বিঘ্নেশ শিবনকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন অভিনেত্রী। এই ঘটনার পরপরই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠেছিল। যদিও ২৪ ঘণ্টার মধ্যেই আবার স্বামীকে ফলো করেন অভিনেত্রী।
কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। এরপর বিভিন্ন সময়ে রহস্যজনক নোটও শেয়ার করেন নয়নতারা। সামাজিক যোগাযোগমাধ্যমে নয়নতারার এ হেন কর্মকাণ্ড দেখে অনেকেই ভেবে নিয়েছিলেন, এই জুটির দাম্পত্য জীবনে চিড় ধরেছে। বিঘ্নেশের সঙ্গে বিচ্ছেদ ঘটতে যাচ্ছে অভিনেত্রীর।



সব গুঞ্জনে এবার পানি ঢেলে দিয়েছেন অভিনেত্রী নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী এবং যমজ পুত্রের সঙ্গে একটি পারিবারিক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা গেছে, স্বামী-সন্তানসহ বিমানে চেপেছেন নয়নতারা। ছুটি কাটাতে পাড়ি জমিয়েছেন জেদ্দায়। ছেলেদের কোলে নিয়ে হাসিমুখে পোজ দিয়েছেন দম্পতি। এই ছবির ক্যাপশনে নয়নতারা বলেছেন, অনেক দিন পর ছেলেদের সঙ্গে ভ্রমণ। নয়নতারার পোস্ট আবার নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন স্বামী বিঘ্নেশ।



শুধু তা–ই নয়, স্ত্রীকে নারী দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন স্বামী বিঘ্নেশ। নয়নতারা-বিঘ্নেশের হাসিখুশি পারিবারিক ছবি এবং শুভেচ্ছাবার্তা দেখে এতক্ষণে নিশ্চই ভক্তদের দুশ্চিন্তা দূর হয়েছে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমও নয়নতারার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দুজনের সম্পর্ক অটুট রয়েছে। বিচ্ছেদ তো দূরের কথা, উল্টো দম্পতির সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। যমজ সন্তান উয়ির ও উলাগামের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন নয়নতারা-বিঘ্নেশ।

শুধু তা–ই নয়, স্বামীকে আনফলো করার বিষয়টিও প্রযুক্তিগত ত্রুটির কারণে হয়েছে বলে ধারণা করেছেন অনেকে। বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গেই জীবনসঙ্গীকে আবার ফলো ব্যাক করেন সুপারস্টার অভিনেত্রী নয়নতারা।


বছর দুয়েক আগে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী নয়নতারা এবং পরিচালক বিঘ্নেশ শিবন। ২০২২ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা-বাবা হন এই জুটি। এত সুখবরের মধ্যে সংসারে বিচ্ছেদের গুঞ্জন শুনে চোখ কপালে তুলেছিলেন ভক্তরা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর