শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নির্মাণাধীন সেতুতে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৬ মার্চ ২০২৪, ১৩:২৩

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় নির্মাণাধীন একটি সেতুতে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁদের এক বন্ধু। আজ বুধবার ভোররাতে উপজেলার দরগাহপুর কাদাকাটি সড়কের নির্মাণাধীন ধাপুয়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন কালিগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের নয়ন ঘোষ (১৯) ও উইলিয়াম ঘোষ (১৮)। এ ছাড়া একই গ্রামের কর্নেল ঘোষকে (১৯) আহত অবস্থায় আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা সবাই কালীগঞ্জ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।


স্থানীয়রা বলেন, নয়ন ঘোষ, উইলিয়াম ঘোষ ও কর্নেল ঘোষ কালীগঞ্জ থেকে মোটরসাইকেলে করে তালা উপজেলার জেঠুয়া জালালপুরের একটি মন্দিরের যজ্ঞ অনুষ্ঠানে যোগ দেন। সারা রাত সেখানে অনুষ্ঠান দেখার পর আজ ভোররাতে তাঁরা কালীগঞ্জের উদ্দেশে রওনা দেন। দরগাহপুর কাদাকাটি সড়কে পৌঁছালে তাঁদের মোটরসাইকেলটি নির্মাণাধীন ধাপুয়া ব্রিজে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে নয়ন ও উইলিয়াম নিহত হন। কর্নেল ঘোষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আশাশুনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) বেলাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত কলেজছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন, আজ ভোর রাতে নির্মাণাধীন ধাপুয়া সেতুতে ধাক্কা খেয়ে দুই শিক্ষার্থী মারা গেছে। পুলিশ দুজনের মৃতদেহ উদ্ধার করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর