শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ক্যাটরিনা নাকি নাচতে পারেন না

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩ মার্চ ২০২৪, ১৬:৫৯

দুই দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন। তবু তাঁর অভিনয় দক্ষতা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। অভিনয় নিয়ে প্রশ্ন উঠলেও ক্যাটরিনার একটি ব্যাপার নিয়ে সবাই একমত—তাঁর মতো দুর্দান্ত নাচিয়ে হিন্দি সিনেমায় কমই আছেন! সেই ক্যাটরিনাকেই নাকি একবার বলা হয়েছিল, তিনি নাচতে পারেন না। ঘটনার বিস্তারিত অভিনেত্রী নিজেই জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম ‘মিড ডে’র সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে।


ক্যাটরিনা জানান, তিনি ভারতের এসেছিলেন অভিনয়ের জন্য। কাজের জন্য নানা জায়গায় ধরনা দিয়েছেন। তবু সহজে কাজ মিলছিল না।


অনেকেই বলেছেন, তাঁর চেহারা ঠিক ভারতীয়দের মতো নয়। কাজ পাওয়া কঠিন হবে। এটা নিয়ে খুব মন খারাপ হতো, অনেকবার কেঁদেছেন।


এ প্রসঙ্গে মিড ডেকে ক্যাটরিনা বলেন, ‘তখন খুব কঠিন সময় ছিল। আমি ভারতের এসেছিলাম সুনির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে, সেটা অর্জন করতে মরিয়া ছিলাম। কিন্তু শুরুতে যে ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হই, সেটা আমাকে ভয় পাইয়ে দিয়েছিল।’

 


তবে অনুষ্ঠানে আরও একটা ঘটনার কথাও জানান ক্যাটরিনা। যা তাঁর অনেক ভক্ত-অনুসারীকে চমকে দিয়েছে। সেটা হলো তাঁর নাচের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা। এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘মনে আছে, একবার আমি দক্ষিণি সিনেমার শুটিং করছিলাম।


সেটায় আমার সঙ্গে ভেঙ্কোটেশ ছিলেন। আমাদের একটা নাচের দৃশ্যের শুটিং ছিল। কিন্তু শুটিংয়ের ঠিক আগে আগে সেটের কেউ একজন এসে বলেন, “এই মেয়ে তো নাচতে পারে না।” তবে এটা আমাকে কষ্ট দেয়নি, স্রেফ একটা তথ্য হিসেবেই কথাটিকে নিয়েছিলাম।’

ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গিয়েছে ‘মেরি ক্রিসমাস’ সিনেমাতে। শ্রীরাম রাঘবন পরিচালিত এ সিনেমায় অভিনেত্রীর সঙ্গে ছিলেন বিজয় সেতুপতি। তবে মুক্তির পর বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি সিনেমাটি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর