শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

অনুপমের স্ত্রী প্রস্মিতাকে কতটা জানেন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩ মার্চ ২০২৪, ১৬:৩৬

কলকাতার সংগীতাঙ্গনের পরিচিত মুখ প্রস্মিতার জন্ম ও বেড়ে ওঠাও কলকাতায়। শৈশব থেকেই গান করেন
কলকাতার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন প্রস্মিতা

গানকেই পেশা হিসেবে নিয়েছেন প্রস্মিতা। ২০১২ সালে ‘বোঝে না সে বোঝে না’ সিনেমায় গান করে পরিচিতি পেয়েছেন তিনি। এই সিনেমার ‘সাজনা’ গানটা তাঁর গাওয়া। পরে ‘শুধু তোমারই জন্য’ ছবির ‘দেখতে বউ বউ’ বা ‘বলো দুগ্গা মাইকী’ ছবির ‘হতে পারে না’-ও প্রস্মিতার মিষ্টি কণ্ঠস্বর ঝড় তুলেছিল শ্রোতাদের হৃদয়ে

গানের সূত্রে অনুপম রায়ের সঙ্গে প্রায় এক দশক ধরেই প্রস্মিতার পরিচয় ছিল। অনুপম রায়ের সুরে ‘হাইওয়ে’ ছবির ‘তোমায় নিয়ে গল্প হোক’ গান পরিবেশন করে পরিচিতি পেয়েছেন প্রস্মিতা। ‘কাঠমান্ডু’ ছবির ‘মন আমার’ গানটি অনুপমের সুরে দুজনই গেয়েছিলেন

উড়ান বাংলা ব্যান্ডের প্রধান গায়িকা প্রস্মিতা। ২০১৪ সালে সেরা কণ্ঠশিল্পীর জন্য রেডিও মিরচি মিউজিক আওয়ার্ডস পেয়েছেন প্রস্মিতা পাল

 শনিবার বিয়ের ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে অনুপম রায় লিখেছেন, ‘নতুন করে’। গোলাপি রঙের বেনারসি শাড়ির সঙ্গে গয়নায় নিজেকে সাজিয়েছেন প্রস্মিতা


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর