শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ট্রেলারেই চমকে দিল ‘শয়তান’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:৪১

মুক্তি পেয়েছে অজয় দেবগান অভিনীত ও প্রযোজিত বলিউড সিনেমা ‘শয়তান’-এর ট্রেলার। পারিবারিক আবহের ধাঁচে সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এ সিনেমা পরিচালনা করেছেন বিকাশ বহেল।

 

অজয় ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জ্যোতিকা, মাধবন, জানকি মোধিওয়ালাসহ অনেকে।

২ মিনিট ২০ সেকেন্ডের এই ট্রেলারে কালোজাদু, বশীকরণ ও বিতর্কিত ঐশ্বরিক ব্যাপারকে মুখ্য হিসেবে দেখানো হয়েছে। সিনেমাটির গল্পে হাড় হিম করা ভয়ের সঙ্গে অশুভ শক্তির লড়াইকে প্রাধান্য দেওয়া হয়েছে। নেটিজেনরা বলছেন, তারা বেশ আগ্রহী সিনেমাটি নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যের বক্সে সেটি স্পষ্ট।

ট্রেলারের শুরুতেই দেখা যায়, পুলিশকে ফোন করেছেন অজয়ের স্ত্রী জ্যোতিকা। সংলাপে তিনি বলছিলেন, ওই লোকটা আমার মেয়েকে মেরে ফেলবে, জানি না হঠাৎ করে আমাদের বাড়িতে ঢুকে সে কী করে দিয়েছে আমার মেয়ের ওপর।

এর পর শুরু হয় শয়তানরূপী মাধবনের হাত থেকে মেয়েকে বাঁচানোর লড়াই। একপর্যায়ে শয়তানকে বলতে শোনা যায়, তোমার মেয়ে এখন আমার হাতের পুতুল। আমি যা বলব সে তাই করবে। একইভাবে সে তাই ই করতে থাকে। আঘাত করতে থাকে নিজের শরীরে। এমনকি শয়তানের আদেশে সে তার বাবাকেও আঘাত করে।

নিজের মেয়েকে শয়তানের হাত থেকে বাঁচাতে পারবে বাবা-মা? এর উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী ৮ মার্চ পর্যন্ত। সেদিনই মুক্তি পাবে সিনেমাটি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর