শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মৃত্যুর মুখ থেকে ফিরলেন রাশমিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:১২

মৃত্যুর মুখ থেকে ফিরলেন দক্ষিণ ভারতের অভিনেত্রী রাশমিকা মান্দানা। মাঝ আকাশে অভিনেত্রীর বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ইনস্টাগ্রামে অভিনেত্রী নিজেই জানালেন সে অভিজ্ঞতার কথা। ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবির কোলাজ পোস্ট করেছেন রাশমিকা। সেখানে অভিনেত্রীর ভ্রমণসঙ্গী হিসেবে শ্রদ্ধা দাসকে দেখা গেছে।

 

কোলাজ দুটি ছবির একটিতে রাশমিকা ও শ্রদ্ধাকে হাসিমুখেই ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। কিন্তু নিচের আরেকটি ছবিতে, দুজনের পা সামনের সিটে ঠেকানো অবস্থায় দেখা গেছে। সেখানে পা রেখেই নিজেদের ভারসাম্য বজায় রেখেছিলেন তারা।

ছবিতে রাশমিকা লিখেছেন, ‘আপনাদের জানিয়ে রাখি, আজ আমরা মৃত্যুর মুখ থেকে ফিরলাম।’

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, রাশমিকা মান্দানা মুম্বাই থেকে হায়দরাবাদে যাচ্ছিলেন। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের বিমান ছেড়ে যাওয়ার পরই বিমানটিতে ত্রুটি দেখা দেয়। প্রায় ৩০ মিনিট পর আবার বিমানবন্দরে ফ্লাইট ফিরিয়ে আনা হয়।

বিমান সংস্থার মুখপাত্র ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই তা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। কী সমস্যা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।’

উল্লেখ্য, রাশমিকাকে সর্বশেষ দেখা গেছে রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমেল’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে আল্লু অর্জুনের বিপরীতে ‘পুষ্পা ২’। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে দ্বিতীয় পর্ব ‘পুষ্পা: দ্য রুল’।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর