শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভুল চিকিৎসা! মারা গেছেন আমির খানের ‘দঙ্গল’–কন্যা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:২৫

‘দঙ্গল’ ছবিতে আমির খানের সহ–অভিনেত্রী সুহানি ভাটনাগর মারা গেছেন। আজ শনিবার সকালে মাত্র ১৯ বছর বয়সে দিল্লিতে মৃত্যু হয়েছে তাঁর, জানিয়েছে এনডিটিভি। তবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, অভিনেত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অনেক দিন ধরেই তিনি ইনস্টাগ্রামে নিষ্ক্রিয়। তাঁর শেষ পোস্ট ২০২১ সালের নভেম্বরে।


‘দঙ্গল’-এ ‘মহাবীর সিং ফোগত’ চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান। পর্দায় তাঁর মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি। কিশোরী বয়সের ববিতার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।


আরেকটি ভারতীয় গণমাধ্যম জাগরণের প্রতিবেদনে বলা হয়েছে, কিছুদিন আগেই সুহানি পা ভেঙেছিলেন। দিল্লির একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর।


চিকিৎসকের পরামর্শে ওষুধ খেয়েছিলেন তিনি। কয়েকটি ভারতীয় গণমাধ্যমের দাবি, ভুল চিকিৎসায় ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে সুহানির মৃত্যু হতে পারে।


প্রসঙ্গত, ‘দঙ্গল’ ছবিতে কিশোরী ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সুহানি। ছবিতে সুপারস্টার আমির খান, সাক্ষী তানওয়ার, ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা ও জাইরা ওয়াসিমের সঙ্গে কাজ করেছিলেন তিনি।


এ ছাড়া বেশ কিছু বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করেছিলেন সুহানি। তবে পড়াশোনায় মন দিতে কিছুদিনের জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। সুহানি জানিয়েছিলেন, পড়াশোনা শেষ করে আবারও তিনি অভিনয়ে ফিরবেন। তবে তাঁর সে ইচ্ছা অধরাই রয়ে গেল।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর