শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ইজতেমায় খোলা আকাশের নিচেও রাত কাটিয়েছেন মুসল্লিরা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩ ফেব্রুয়ারী ২০২৪, ১১:০৭

টঙ্গীর তুরাগতীরে তিন দিনব্যাপী প্রথম ধাপের বিশ্ব ইজতেমার আজকে দ্বিতীয় দিন। কাল দুপুরের আগে যে কোনো একসময় অনুষ্ঠিত হবে কাঙিক্ষত আখেরি মোনাজাত। সমবেত মুসল্লিরা নফল নামাজ, তাসবিহ-তাহলিল, জিকির আসকার ও শীর্ষ মুরব্বিদের গুরুত্বপূর্ণ বয়ান শুনে সময় পার করছেন।

 

ইতোমধ্যে পুরো ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়া অনেক মুসল্লি নিরুপায় হয়ে ময়দানের চারপাশের খোলা আকাশের নিচে ফুটপাত ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়ালসড়কের নিচে আশ্রয় নিয়েছেন। ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে খোলা আকাশের নিচে ফুটপাতে বসেই মুরব্বিদের বয়ান শুনছেন।

জামাতের আমির উসমান আলীর নেতৃত্বে তোলা মিয়া, আব্দুর রশিদ, ইউসুব আলী, জালাল উদ্দিন, শামসুদ্দিন, আব্দুল মোতালেবসহ ২১ জনের একটি তাবলিগের জামাত গত বুধবার ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ইজতেমা ময়দানে এসেছেন। তারা ভেতরে জায়গা না পেয়ে ময়দানের উত্তর পাশের টঙ্গী-কামারপাড়া রোডের ফুটপাতে খোলা আকাশের নিচে অবস্থান নিয়ে ইবাদত-বন্দেগি ও মুরব্বিদের বয়ান শুনছেন।

এদিকে টাঙ্গাইল থেকে আমির মোরশিদুজ্জামানের নেতৃত্বে সাদেক আলী, সানোয়ার হোসেন, আলেক চাঁন, হাবিবুল ইসলাম, শহিদ মুন্সীসহ ১৫ সদস্যের একটি জামাত বৃহস্পতিবার রাতে ময়দানে এসেছে। কিন্তু ময়দানের কোথাও জায়গা না পেয়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়ালসড়কের নিচে অবস্থান করে ইবাদত-বন্দেগি করছেন।

তারা বলেন, আল্লাহর রাস্তায় মেহনত করতে এসেছি। কষ্ট তো কিছুটা হবেই। তার পরও আমাদের কোনো অভাব-অভিযোগ নেই। রোববার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফিরে যাব।

উল্লেখ্য, রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের (আলমি শুরার) বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে। মাঝে চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি দিল্লির নিজামুদ্দিন মারকাযের অনুসারী (ওয়াসিফুল ইসলামপন্থি) মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেবেন। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর