শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত বেনাপোল সীমান্তে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৪, ১২:৪৮

সোমবার (২২ জানুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। ওই দিন রাত সাড়ে ১২টার দিকে বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 বেনাপোলের ধান্যখোলা সীমান্ত এলাকা দিয়ে সোমবার ভোরে চোরাকারবারিরা গরু আনছিল। বিষয়টি টের পেয়ে বিএসএফ চোরকারবারিদের ধাওয়া করে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে। এ সময় বিজিবি সদস্য সিপাহি রইস উদ্দীন বিএসএফ সদস্যদের দেখে সামনে এগিয়ে যান। ঘটনার সময় রইস উদ্দীন জ্যাকেট পরিহিত ছিলেন। রইস উদ্দীন বিএসএসফ সদস্যদের কাছে নিজেকে বিজিবি সদস্য পরিচয় দেন এবং ঘটনার ব্যাপারে জানতে চান। পরিচয় পাওয়ার পরও বিএসএফ সদস্যরা রইস উদ্দীনকে গুলি করে। রইস উদ্দীন মাটিতে লুটিয়ে পড়লে বিএসএফ সদস্যরা তাকে বাংলাদেশ থেকে ভারত সীমান্তের ভেতরে নিয়ে যায়।

পরে বিএসএফ তাকে ভারতের বনগাঁও হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায়  ২২ জানুয়ারি সোমবার বিকালে রইস উদ্দীনের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, সোমবার ভোররাতে তারা অন্তত ৮-৯ রাউন্ড গুলির শব্দ শুনেছেন। পাচার হওয়া দুটি গরুও বিজিবি ক্যাম্পে আটক রাখা হয়েছে। সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে।

ইতোমধ্যে ঘটনাস্থল ধান্যখোলা সীমান্তের জোলিপাড়া ক্যাম্প পরিদর্শন করেছেন বিজিবির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রিজিওন কমান্ডার ও যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জামিল।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জামিল বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিজিবি সদস্যের লাশ ফেরত আনার বিষয়ে তৎপরতা চালানো হচ্ছে। আপাতত আর কোনো তথ্য জানাতে পারছি না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর