শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

অনেকে বিরূপ মন্তব্য করলেও এখন বুঝেছে, সুন্দর নির্বাচন হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৪, ১৫:৩১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘অনেক বিরূপ মন্তব্য (নির্বাচন নিয়ে) অনেকেই করেছে। আমি মনে করি, তারা এখন বুঝে গেছে, বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত কোনো দেশ থেকে কোনোভাবেই এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়নি।’

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারপর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

জাতিকে নির্বাচন কমিশন সুন্দর নির্বাচন উপহার দিয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের সময়ে অনেক দেশ অনেক ধরনের মন্তব্য করেছে বলেন তিনি। তিনি বলেন, চীন সব সময় বলেছে নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।


বিদেশের সঙ্গে ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের চমৎকার সম্পর্ক রয়েছে উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন তিনি মনে করেন এটি আরও শক্তিশালী হবে।

চীন বাংলাদেশের নিরাপত্তাবাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আসছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আরও পরিধি বাড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে। চীনের রাষ্ট্রদূত আরও প্রশিক্ষণের ব্যবস্থা করার বিষয়টি বিবেচনায় নিয়েছে বলেও জানান তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর