শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভ্লাদিমির পুতিন কত বেতন নেন, জানেন?

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৪, ১৩:৩৪

বিশ্বের দোর্দণ্ড প্রতাপশালী রাষ্ট্রনেতা ভ্লাদিমির পুতিন। প্রায় দুই যুগ রাশিয়াকে এক হাতে শাসন করে যাচ্ছেন। কোনো বিরোধী নেতা তৈরি হতে দেননি। এখনও রুশদের কাছে তুমুল জনপ্রিয় এই নেতা।

 

রাশিয়ার নাগরিকরা মনে করেন, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের শত্রুতা মোকাবিলা করে রুশ প্রজাতন্ত্রকে এগিয়ে নিতে পুতিনের মতো লৌহমানবের বিকল্প নেই। আর তাই পৃথিবীর দেশে দেশে একনায়কদের জনপ্রিয়তা কমলেও পুতিনের জনমত যেন বাড়ছে।

প্রভাব প্রতিপত্তির বাইরেও বিশ্বের সবচেয়ে ধনী নেতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার ব্যবহার করা জিনিসপত্রের মোট মূল্যই এই বিশাল হিসাবের বড় প্রমাণ। মার্কিন গ্লোবাল বিজনেস ম্যাগাজিন ফরচুনের বরাত দিয়ে রোববারের প্রতিবেদনে এএফপি জানিয়েছে, পুতিনের ব্যক্তিগত সম্পদের মোট মূল্য বর্তমানে ২০০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

তবে পুতিন শুধু তার বার্ষিক বেতন এক লাখ ৪০ হাজার ডলার, একটি ৮০০ বর্গফুটের অ্যাপার্টমেন্ট, একটি ট্রেলার এবং তিনটি গাড়ির মালিকানা স্বীকার করেছেন।

পুতিনের সম্পদের তালিকায় আরও আছে ১৯টি বাড়ি, ৭০০টি গাড়ি, ৫৮টি বিমান, হেলিকপ্টার এবং একটি ৭১৬ মিলিয়ন ডলারের ব্যক্তিগত বিমান।

পুতিনের কথিত সম্পদের মধ্যে সবচেয়ে বিলাসবহুল হলো কৃষ্ণসাগরের প্রাসাদ, যা সাধাণরত ‘পুতিনের কান্ট্রি কটেজ’ নামে ডাকা হয়। এতে রয়েছে পাহাড়ের ওপর অবস্থিত গ্রিক দেবতাদের মূর্তি দিয়ে সজ্জিত একটি মার্বেল সুইমিং পুল, একটি অ্যাম্ফিথিয়েটার, একটি অত্যাধুনিক আইস হকি রিংক, একটি ভেগাস-স্টাইলের ক্যাসিনো এবং এমনকি একটি নৈশক্লাব। এই প্রাসাদের অভ্যন্তরে রয়েছে ৫ লাখ ডলার মূল্যের ডাইনিং রুমের আসবাবপত্র, ৫৪ হাজার ডলার মূল্যের একটি বার টেবিল। তার বাথরুমে ৮৫০ ডলার মূল্যের ইতালিয়ার টয়লেট ব্রাশ এবং ১ হাজার ২৫০ ডলার মূল্যের টয়লেট পেপার হোল্ডার।

 

ফরচুন ম্যাগাজিনের দেওয়া তথ্য বলছে, অট্টালিকাটির রক্ষণাবেক্ষণের জন্য ৪০ জন কর্মী ও বার্ষিক ২০ লাখ ডলার খরচ হয়।

প্রেসিডেন্ট পুতিনের নামে শেহেরজাদ নামের ৭০ কোটি ডলার মূল্যের মেগা ইয়ট তাঁর কথিত সম্পদের পরিমাণ নিয়ে জল্পনাকে উসকে দেয়। তেমনি পুতিনের সংগ্রহে থাকা উচ্চমূল্যের সব ঘড়ির কথাও শোনা যায়। বলা হয়, শুধু তাঁর ঘড়িগুলোর দামই সরকারিভাবে ঘোষিত বার্ষিক বেতনের চেয়ে অনেক বেশি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর