শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

প্রথমবার ভোটে এমপি হয়েই বাজিমাত, কে এই রুমানা টুসি?

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৪, ১৬:৩৯

গাজীপুর-৩ আসনে প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সরাসরি নির্বাচন করে জয় ছিনি নিয়েছেন প্রয়াত রহমত আলী কন্যা রুমানা আলী টুসি। এমপি হওয়ার পর শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হওয়ার ডাক পেয়েছেন তিনি। মন্ত্রী হওয়ার খবরে আনন্দের জোয়ারে ভাসছেন তার নির্বাচনি গাজীপুর ও শ্রীপুর এলাকা।

 

টানা ৫ বার শ্রীপুর ও গাজীপুর সদর আসন থেকে সংসদ সদস্য ছিলেন রুমানার বাবা প্রয়াত অ্যাডভোকেট মো. রহমত আলী। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সরকারের শেষ সময়ে রহমত আলীকে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

মাত্র দুবছর প্রতিমন্ত্রী থাকার সময় এলাকার ব্যাপক উন্নয়ন করেন রহমত। ফলে তার এলাকায় ব্যাপক সুনাম রয়েছে। ফলে বাবার সুনাম কিছুটা মেয়ে রুমানার সফলতায় পাথেয় হয়েছে বলে অনেকে ধারণা করছেন।

বুধবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুবুর রহমান নতুন মন্ত্রিসভায় ১১ প্রতিমন্ত্রীর নাম জানিয়েছেন। ওই ১১ জনের মধ্যে রুমানা আলীও রয়েছেন। সে খবর ছড়িয়ে পড়ার পর থেকেই উচ্ছ্বাসে ফেটে পড়েন গাজীপুরের বিভিন্ন স্তরের মানুষ।

এর আগে রুমানা জাতীয় সংসদের ১৪ নম্বর সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন। তবে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে এবারই প্রথম সংসদে যাচ্ছেন এই কলেজ শিক্ষক।

রুমানা কর্মজীবনে রাজধানী ঢাকার নিউমডেল বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি সাহিত্যের শিক্ষিকা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর