শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বিরোধীদলীয় নেতা কে হবেন, প্রশ্নে যা বললেন কাদের

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৪, ১৬:১৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংসদে বিরোধী দলের নেতা কে হবেন, স্পিকার ও সংসদ নেতা মিলে তা ঠিক করবেন।

 

বুধবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত প্রার্থীদের শপথগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, এবার নবীন-প্রবীণদের নিয়ে মন্ত্রিসভা গঠন হবে। বিরোধীদলীয় নেতা কে হবেন, তা স্পিকার ও সংসদ নেতা আলোচনা সাপেক্ষে ঠিক হবে।

 

এর আগে সকালে জাতীয় সংসদের শপথকক্ষে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এরও আগে নিয়মানুযায়ী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে নিজেই শপথগ্রহণ করেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ নেতা, মতিয়া চৌধুরী উপনেতা এবং নূর-ই আলম চৌধুরী চিপ হুইপ নির্বাচিত হয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথগ্রহণ শেষে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ ২২২, জাতীয় পার্টি ১১ ও স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে জয়ী হয়েছেন।
পাশাপাশি একটি করে আসনে জয়ী হয়েছে আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। এ ছাড়া বাংলাদেশ কল্যাণ পার্টি পেয়েছে একটি আসন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর