শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জের সিদ্ধান্ত থেকে সরে এসেছে গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৪, ১৩:১৪

দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন মুঠোফোন রিচার্জে সর্বনিম্ন সীমা ৩০ টাকা করার সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে। আগের মতো সর্বনিম্ন ২০ টাকাই রিচার্জ করা যাবে। অপারেটরটি বলছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলোচনা করে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

 ৯ জানুয়ারি মঙ্গলবার গ্রামীণফোনের অ্যাপ মাইজিপিতে দুপুরের দিকে একটি বার্তা দেখাচ্ছিল, ১০ জানুয়ারি থেকে রিচার্জের সর্বনিম্ন পরিমাণ ৩০ টাকা হবে; যদিও সন্ধ্যার দিকে সে বার্তা আর অ্যাপে দেখা যায়নি।

গ্রামীণফোনের সর্বনিম্ন রিচার্জের পরিমাণ ৩০ টাকা করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়।


বিষয়টি নিয়ে গ্রামীণফোনের কাছে জানতে চাইলে গতকাল রাতে তাদের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী   বলেন, ‘সর্বনিম্ন রিচার্জের পরিমাণ ৩০ টাকা করার বিষয়টি এখন বাস্তবায়ন করছি না। এ বিষয়ে বিটিআরসির সঙ্গে আলোচনা হবে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।’

উল্লেখ্য, ২০২২ সালের জুলাইয়ের শুরুতে গ্রামীণফোন তাদের সর্বনিম্ন রিচার্জের সীমা ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করেছিল। তাদের এ সিদ্ধান্তের পরপরই আরও দুই অপারেটর রবি ও বাংলালিংকও একই মাসে তাদের রিচার্জের সর্বনিম্ন সীমা বাড়িয়ে ২০ টাকা করে।

 

বিটিআরসির সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা ১৯ কোটির বেশি। এর মধ্যে গ্রামীণফোনের ৮ কোটি ২১ লাখের বেশি, রবির ৫ কোটি ৮৬ লাখের বেশি, বাংলালিংকের ৪ কোটি ৩৩ লাখের বেশি এবং টেলিটকের ৬৪ লাখের বেশি গ্রাহক রয়েছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর