শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আবারও ভুটানে ক্ষমতায় সাবেক প্রধানমন্ত্রীর দল পিডিপি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৪, ১১:৪১

দ্বিতীয়বারের মতো ভুটানের পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করেছে সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগের পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)।

 

৯ জানুয়ারি মঙ্গলবার দেশটিতে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, পিডিপি ক্ষমতায় ফিরে আসতে ৪৭ জাতীয় পরিষদের আসনের মধ্যে ৩০টি জিতেছে এবং ভুটান টেনড্রেল পার্টি (বিটিপি) ১৭ আসন পেয়েছে। অর্থাৎ নির্বাচনে প্রায় দুই-তৃতীয়াংশ আসন পেয়েছে পিডিপি।

ভুটানের নির্বাচন কমিশনের পক্ষ থেকে বুধবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করার কথা রয়েছে।

ভুটানের অর্থনৈতিক প্রবৃদ্ধির তুলনায় জাতীয় সুখকে সারাজীবন প্রাধান্য দেওয়া হয়েছে। তবে এখন তরুণদের বেকারত্ব এবং দেশ ছেড়ে চলে যাওয়ার বিষয়টি মুখ্য হয়ে দাঁড়িয়েছে।

দেশটির সাবেক রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক তার পুত্র জিগমে খেসার নামগেল ওয়াংচুকের জন্য পদত্যাগ করার দুই বছর পর, ২০০৮ সালে প্রথম ভোট দিয়ে গণতন্ত্রের সূচনা করে ভুটান। বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশ চীন ও ভারতের মধ্যে সংখ্যাগরিষ্ঠ-বৌদ্ধ এই জাতিটির অবস্থান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর