শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রাজধানীতে থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে ৩ কিশোর দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৪, ১৭:১৫

রাজধানীর কামরাঙ্গীচরে থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে তিন কিশোর দগ্ধ হয়েছে। মুখে কেরোসিন নিয়ে ফানুসে আগুন ধরাতে গিয়ে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলো- দানেশ বেপারীর ছেলে রাকিব হোসেন (১৭) ও তার সহোদর রায়হান (১৭) এবং তাঁদের চাচা সিয়াম (১৪)। তাঁদের বাড়ি শরীয়পুর জেলার জাজিরা উপজেলায়।


তাঁরা কামরাঙ্গীরচর মজিবর ঘাট এলাকায় পরিবারের সঙ্গে থাকে।
তাঁদের মধ্যে সিয়ামের অব্স্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম।

তরিকুল ইসলাম বলেন, রবিবার রাতে দগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে সিয়ামের শরীরের ৮৮ শতাংশ, রাকিবের ৬ শতাংশ ও রায়হান ২ শতাংশ দগ্ধ হয়েছে।


তিনজনের মধ্যে সিয়ামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সিয়ামের খালাতো ভাই সজিব জানান, সিয়াম মুখে কেরোসিন নিয়ে আগুন জ্বালাচ্ছিল। অসাবধানতাবশত তাঁর শরীরে কেরোসিন পড়ে গিয়ে আগুন ধরে যায়।


তখন আগুন নেভাতে গিয়ে রাকিব-রাইয়ান কিছুটা দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
সিয়ামের বাবা স্বপন বেপারী বলেন, সিয়াম ও তাঁর জমজ দুই চাচাসহ পাশের বাড়ির ছাদে গিয়েছিল। সেখানে তাঁরা এ দুর্ঘটনার শিকার হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর