শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কক্সবাজারে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২৩, ১৩:০২

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস ও ‘ম্যাজিক পিকআপের’ মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পিকআপে থাকা চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে চকরিয়ার হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের কলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের করমুহুরী পাড়ার মোস্তাক আহমদের ছেলে মো. রেদোয়ান, পূর্ব বৃন্দাবনখিলের সামাজিক পাড়ার মৃত রশিদ আহমদের ছেলে আবু বক্কর, উত্তর হারবাংয়ের বত্তাতলী গ্রামের মোজাফ্ফর আহমদের ছেলে মো. মহিউদ্দিন ও সামাজিক পাড়ার বাদশা মিয়ার ছেলে মো. জয়নাল।

বানিয়ারছড়া চিরিঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র  জানান, নিহত চারজনই শ্রমিক ছিলেন। আহত কয়েকজনকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি মহাসড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।



চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, দুর্ঘটনার পর পরই থানা ও হারবাং ফাঁড়ির পুলিশ হাইওয়ে পুলিশকে সহায়তায় এগিয়ে যায়। এ সময় ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধারের ব্যবস্থা করা হয়। উভয় গাড়ির চালক ও সহকারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর