শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ইমরানের ঘনিষ্ঠ সহযোগী কুরেশি আবারও গ্রেপ্তার

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৭

রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের (সাইফার) মামলায় জামিন পাওয়া পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার আদিয়ালা জেলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, গ্রেপ্তারের সময় কুরেশি পুলিশি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন। এরপর পাঞ্জাব পুলিশের পোশাক পরা এক কর্মকর্তা তাঁকে পুলিশের গাড়িতে ওঠান। কুরেশির দলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে টেলিভিশনের ফুটেজগুলো প্রকাশ করা হয়েছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে পিটিআই জানিয়েছে, সাইফার মামলায় জামিনে ছাড়া পাওয়ার পর কুরেশিকে আদিয়ালা জেলের সামনে থেকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। কুরেশিকে ১৫ দিন আটক রাখার জন্য রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার গতকাল মঙ্গলবার যে আদেশ জারি করেছেন, সেটিও প্রত্যাহার করা হয়েছে।

কোন মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল পিটিআইয়ের নেতা কুরেশিকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হলো, তা জানতে পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল ডন। তবে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।

পুলিশ কর্মকর্তা যখন কুরেশিকে জোর করে নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি বারবার বলছিলেন, তাঁকে ‘অবৈধভাবে’ গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশ সুপ্রিম কোর্টের আদেশ নিয়ে তামাশা করছে বলেও অভিযোগ করেন এই পিটিআই নেতা।


পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কুরেশি বলেন, ‘মিথ্যা মামলায় তারা আবারও আমাকে গ্রেপ্তার করছে। আমি জাতির প্রতিনিধিত্ব করছি, আমি নির্দোষ। রাজনৈতিক বদলা নিতে বিনা কারণে আমাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।’

এর আগে ২২ ডিসেম্বর শুক্রবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী কুরেশিকে সাইফার মামলায় জামিন দেওয়া হয়। তাঁদের প্রত্যেককে ১০ লাখ রুপি মুচলেকা দিতে বলা হয়েছে।

২৬ ডিসেম্বর কুরেশির পরিবার মুচলেকার টাকা শোধ করতে আদিয়ালা কারাগারে যান। তবে তাঁরা জামিনে মুক্তির আদেশনামা হাতে পাওয়ার আগেই জানতে পারেন, রাওয়ালপিন্ডির উপকমিশনার হাসান ওয়াকার কুরেশিকে ১৫ দিন আটক রাখার আদেশ দিয়েছেন।

গত বছরের এপ্রিলে দেশটির পার্লামেন্টে বিরোধী দলগুলোর আনা অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা করা হয়েছে। দুর্নীতিসহ আরও কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়ে ইমরান এখন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর