শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সেনাবাহিনী মাঠে নামলে পরিবেশ শান্ত হয়ে যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২৩, ১৮:১৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী ২৯ ডিসেম্বর থেকে বিজিবি মাঠে নামবে। এরপর সেনাবাহিনীও মাঠে নামবে। তখন পরিবেশ আরো শান্ত হয়ে যাবে। নির্বাচনকে আরো নিরাপদ করতে দীর্ঘ সময় মাঠে থাকবে সেনাবাহিনী।


এর সঙ্গে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই।
আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীর নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ আসন ও কেন্দ্র নিয়ে নির্বাচন কমিশন তালিকা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


এ ছাড়া ঝুঁকিপূর্ণ কিছু কেন্দ্র আছে। সব নির্বাচনেই নির্বাচন কমিশন কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্রর তালিকা করে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলেন।
নির্বাচন এলে একটা উত্তেজনা, আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয় উল্লেখ করে তিনি আরো বলেন, যার যার প্রার্থীকে জয়ী করতেই হবে, এরকম একটা ভাব চলে আসে প্রার্থী ও সমর্থকদের। সেই সময় বাগবিতণ্ডা ও একটা কিছু হয়।


এখন পর্যন্ত সবকিছু নজরদারিতে আছে আইনশৃঙ্খলা বাহিনীর। ভবিষ্যতে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারব। দু-একটি ঘটনা যে ঘটে গেছে, জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করেছে বলে জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর