শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মোবাইল ফোন ব্যবহার করেন না এই অভিনেতা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৬

তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা তিনি। ৫২ বছর বয়সেও এসে একের পর এক সুপারহিট ছবি দিয়ে যাচ্ছেন। ২০২২ ও ২০২৩ সালে বক্স অফিসে ঝড় তুলেছিলেন ‘বালিমাই’, ‘থুনিবু’র মতো সিনেমা দিয়ে। তিনি আর কেউ নন, অজিত কুমার। জনপ্রিয় এই তারকার জীবনযাপনের ক্ষেত্র ব্যতিক্রম। এই সময়ে এসেও ব্যবহার করেন না মুঠোফোন! কেবল এটিই নয়, অজিত সম্পর্কে আরও অনেক চমকে দেওয়ার মতো তথ্যও আছে। ইন্ডিয়া টুডে অবলম্বনে জেনে নেওয়া যাক অভিনেতা সম্পর্কে আরও কিছু তথ্য।

বেশির ভাগ তারকাই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন। ছবির খবর তো বটেই, তারকাদের ফেসবুক, ইনস্টাগ্রামে ঢুঁ মারলে জানা যায় তাঁদের যাপিত জীবনের অনেক কিছুই। কিন্তু এখানেও ব্যতিক্রম অজিত কুমার। ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট নেই তাঁর। ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন তাঁর ম্যানেজারের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে।


প্রযুক্তির এত বাড়বাড়ন্ত পছন্দ নয় অজিত কুমারের। শুটিং ছাড়া বাকিটা সময় নীরবে-নিভৃতে কাটাতে পছন্দ করেন তিনি।


জানা যায়, নতুন ছবির শুটিংয়ের সময় কেবল মুঠোফোন ব্যবহার করেন অজিত কুমার। শুটিং শেষ হলেই সিমকার্ড ফেলে দেন। পরের ছবি শুটিংয়ে আগে আবারও নতুন সিমকার্ড নেন। তাঁর ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘অনাকাঙ্ক্ষিত’ ফোনকল এড়াতেই মুঠোফোন ব্যবহার করেন না তিনি।


সাক্ষাৎকারেও আগ্রহ নেই অজিত কুমারের। নতুন ছবি মুক্তির আগে অনেক তারকাকেই দেখা যায় ভারতজুড়ে ছবির প্রচার করতে। কিন্তু অজিত কুমার ছবির প্রচারের কোনো অনুষ্ঠানেই হাজির থাকেন না।


প্রায় সব দক্ষিণি তারকারই বড় ভক্ত-সমর্থক গোষ্ঠী আছে। কিন্তু ফ্যান ক্লাবের ধার ধারেন না এই অভিনেতা। তাঁর মতে, ফ্যান ক্লাব তাঁর নাম ব্যবহার করে এমন অনেক কাজ করে, যা তিনি সমর্থন করেন না। সে জন্যই ২০১১ সালে তাঁর ফ্যান ক্লাবের বিলুপ্ত ঘোষণা করেন।

অভিনেতা ছাড়াও অজিত কুমার একজন রেসিং ড্রাইভারও বটে। ভারত ও ভারতের বাইরে বেশ কয়েকটি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি।
অজিত কুমারের সর্বশেষ সিনেমা ‘থুনিবু’ বক্স অফিসে প্রায় আড়াই শ কোটি রুপি আয় করে। সামনে অভিনেতাকে দেখা যাবে ‘ভিদা মুয়ার্চি’ সিনেমায়। ২০২৪ সালে মুক্তি পাবে ছবিটি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর